Entertainment

2 years ago

Bobby Deol: করণের শোতে এসে কেঁদে ফেললেন ববি দেওল! কিন্তু কারণ কি?

Bobby Deol in Coffee with Karan
Bobby Deol in Coffee with Karan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাবা ধর্মেন্দ্র, দাদা সানি দেওল তবুও কেরিয়ারের গতি খুবই ধীর। 'বরসাত' ছবিতে দারুণ কামব্যাক। সুঠাম চেহারা থাকা সত্ত্বেও বক্স অফিসে ম্য়াজিক দেখাতে পারলেন না ববি দেওল। একের পর এক ছবি ফ্লপ। এখান থেকেই চরম হতাশার সুত্রপাত। 

সম্প্রতি কফি উইথ করণে এসেছিলেন ববি দেওল। সঙ্গে ছিলেন তাঁর দাদা ধর্মেন্দ্র। কথা প্রসঙ্গেই ওঠে ববি দেওলের কেরিয়ার গ্রাফ। তখনই ববি কেঁদে ফেলেন ক্যামেরার সামনেই। নিজেকে সামলে নিয়ে ববি দেওল জানান, ”আমি একেবারেই আশা ছেড়ে দিয়েছিলাম । নিজের উপরেই করুণা হত! সারা দিন বাড়িতে আমি বসে থাকতাম। স্ত্রী কাজে যেত। নেশায় নিজেকে ডুবিয়ে ফেলেছিলাম।’  

You might also like!