Breaking News

 

Entertainment

2 years ago

Biswanath Basu : 'প্রস্রাব চেটে পরিষ্কার কর', বিশ্বনাথ বসুর ছেলেকে নিগ্রহের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

Biswanath Basu
Biswanath Basu

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাঠে খেলতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষ্মী থাকল অভিনেতা বিশ্বনাথ বসুর ছোট ছেলে । অভিযোগ, প্রতিবেশীর হাতে নিগ্রহ হতে হয়েছে ৮ বছরের হিমায়ন বসুকে । তাকে নাকি প্রস্রাব চেটে পরিষ্কার করতে বলা হয়েছিল বলে অভিযোগ । জানা গিয়েছে, হাতে চোটও পেয়েছে হিমায়ন । হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল তাকে । ওই প্রতিবেশীর বিরুদ্ধে সোমবার সন্ধ্যায় গড়ফা থানায় এফআইআর করেছেন বিশ্বনাথ ।

কী ঘটেছে ?

জানা গিয়েছে, রবিবার সন্ধে নাগাদ বাড়ির সামনেই একটি মাঠে খেলতে গিয়েছিল বিশ্বনাথের দুই ছেলে বিশ্বায়ন ও হিমায়ন । খেলার মাঝেই ফ্ল্যাটের উল্টো দিকের একটি বাড়ির সামনে নালার সামনে প্রস্রাব করে হিমায়ন । অভিযোগ, সেইসময়, বাড়ির মালিক বেরিয়ে এসে হিমায়নের হাত মুচড়ে দেন । সেইসঙ্গে, প্রস্রাব জিভ দিয়ে চেটে পরিষ্কার করার হুকুম দেন ওই প্রতিবেশী । অভিনেতার স্ত্রী দেবিকা বসু আনন্দবাজারকে জানিয়েছেন, তাঁদের বড় ছেলে সেইসময় ভাইয়ের হাত ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে ওই ব্যক্তিকে । সেইসময় তাকেও প্রস্রাব চেটে পরিষ্কার করে দেওয়ার কথা বলে ওই ব্যক্তি ।

কী বলছেন বিশ্বনাথ ?

বিশ্বনাথ জানিয়েছেন, হাত মুচড়ে দেওয়ায় চোট পেয়েছে ছোট্ট হিমায়ন । বেসরকারি এক হাসপাতালে তার এক্স রে করানো হয় । রিপোর্ট থেকে জানা যায়, হাড় ডিসলোকেট হয়েছে হিমায়নের । বিশ্বনাথের কথায়, ঘটনাটা কল্পনাতীত। এরকম আশা করা যায় না । শারীরিক চোটের পাশাপাশি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে হিমায়ন । তবে, হাতে চোট নিয়েই সোমবার স্কুলে পরীক্ষা দিতে গিয়েছে সে । বিশ্বনাথ জানিয়েছেন, বয়স খুব কম, তাই ঘটনাটা ভুলতে একটু সময় লাগবে হিমায়নের ।


You might also like!