Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Aparajita Auddy: অপরাজিতার ছেলেবেলা ফিরিয়েছে জল থই থই ভালোবাসা!

Aparajita Auddy (File Picture)
Aparajita Auddy (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লক্ষ্মী কাকিমা সুপারস্টারের পর অপরাজিতার আবারও ধারাবাহিকে কামব্যাক স্টার জলসার জল থইথই ভালোবাসা ধারাবাহিকের মাধ্যমে। এখানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে এক মাঝ বয়সী মহিলার চরিত্রে। যে সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। এই ধারাবাহিকে অপরাজিতার চরিত্রের নাম কোজাগরী। সম্প্রতি এই ধারাবাহিককেই ধন্যবাদ জানালেন অভিনেত্রী। বললেন তাঁর ছোটবেলা নাকি ফিরিয়ে দিয়েছে জল থইথই ভালোবাসা। 

ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে যে দুর্গাপুজোর সময় কোজাগরীদের পাড়ায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে নাটকে রাজার চরিত্রে অভিনয় করবেন অপরাজিতা আর রানি মার চরিত্রে থাকবেন তাঁর শাশুড়ি মা। কিন্তু মঞ্চে উঠে তাঁরা যা করবেন সেটা দেখে সকলেই হেসে খুন। এদিন অপরাজিতা এই বিশেষ পর্বের একাধিক সাজের ছবি পোস্ট করে লীনা গঙ্গোপাধ্যায় এবং জল থইথই ভালোবাসাকে ধন্যবাদ জানান। তিনি এদিন ফেসবুকে রাজার সাজে একাধিক ছবি পোস্ট করে লেখেন, 'অনেকদিন পর সেই ছোটবেলার দিনগুলোতে ফিরে গেলাম। যখন যে কোন নৃত্যনাট্যে আমি রাজা সাজতাম। ধন্যবাদ জল থইথই ভালোবাসা, ধন্যবাদ লীনা গঙ্গোপাধ্যায়কে।'

You might also like!