Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Mirza Release Date : দাবাং লুকে অঙ্কুশ, 'মির্জা' মুক্তির দিন ঘোষণা করলেন অভিনেতা

Mirza Release
Mirza Release

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অঙ্কুশের প্রযোজনায় প্রথম সিনেমা । তার উপর মির্জার ফার্স্ট লুক টিজার দর্শকদের আশা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে । কিছুদিন আগেই অঙ্কুশ জানিয়েছিলেন, ছবি মুক্তির দিন খুব শীঘ্রই ঘোষণা করবেন । অবশেষে মঙ্গলবার ভক্তদের সুখবরটা দিয়েই দিলেন অভিনেতা । সোশ্যাল মিডিয়ায় মির্জা-র পোস্টার শেয়ার করে সিনেমা মুক্তির দিন ঘোষণা করলেন অঙ্কুশ ।

২০২৪-এর ইদে মুক্তি পাচ্ছে মির্জা । অর্থাৎ এবার ইদে সলমন, জিতকে টক্কর দিতে তৈরি অঙ্কুশ । পোস্টারে দেখা গেল গেঞ্জির উপর বুক খোলা শার্ট, জিন্স, ঠোঁটে ধরা সিগারেট, এক হাতে জ্বলন্ত বোতল, অন্য হাতে বন্দুক... একেবারে দাবাং লুকে অঙ্কুশ । এই ছবির উপরেই বড় বড় করে লেখা ইদ ২০২৪। ক্যাপশনে অভিনেতা লেখেন, 'চলুন, সমস্ত আইন ভেঙে ফেলি । ইদ ২০২৪ এর জন্য প্রস্তুত হয়ে যান ।'

অঙ্কুশের ছবিতে কাজ করছেন প্রেমিকা ঐন্দ্রিলা সেনও । একজন মাছ বিক্রেতা মুসকানের চরিত্রে দেখা যাবে নায়িকাকে । ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁর ফার্স্ট লুক। জানা গিয়েছে, অঙ্কুশের ছবি শুনেই মির্জা করতে রাজি হয়েছিলেন ঐন্দ্রিলা । পরে যদিও তাঁর চরিত্রটিও বেশ পছন্দ হয়। ছবির শ্যুটিং শুরুর আগে থেকেই নার্ভাস অভিনেত্রী। কিন্তু কেন? ঐন্দ্রিলা জানান, ‘’সবাই ভাববে, প্রেমিকা বলেই আমি সুযোগ পেয়েছি। তাই নিজেকে প্রমাণ করার তাগিদটা আরও বেশি’’। অঙ্কুশ জানান, ঐন্দ্রিলা না রাজি হলে শুভশ্রী বা মিমিকে প্রস্তাব দিতেন এই চরিত্রের জন্য।


You might also like!