Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Ananya Pandey: অবশেষে পা দিলেন ১০০ কোটির ঘরে, আয়ুষ্মান খুরানার হাত ধরে স্বপ্ন সত্যি হল অনন্যার

Ananya Pandey
Ananya Pandey

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বলিউডের সঙ্গে সম্পর্ক বহুদিনের। স্টার কিড হওয়ায় সব সময় লাইম লাইটে থাকতে অভ্যস্ত অনন্যা। আবার চাঙ্কি পান্ডের মেয়ে হওয়ার সুবাদে সহজে পা রেখেছেন বলিউডে। বাবার দৌলতে বলিউডে কাজ পাওয়া নয় সহজ হয়েছে, তবে পরিচিতি গড়তে তো লাগে নিজের যোগ্যতা। সে কারণেই হয়তো এতদিন কাজ করলেও অভিনেত্রী হিসেবে সেভাবে সফল হননি অনন্যা। সকলের কাছে তিনি ওভার অ্যাক্টিং-র দোকান।

সে অভিনয় দক্ষতা যাই হোক, পরের পর কাজ করে চলেছেন অনন্যা। আর এতদিন পর অবশেষে ১০০ কোটির ঘরে পা দিল অনন্যা। তাও আয়ুষ্মান খুরানার হাত ধরে। সদ্য মুক্তি পেয়েছে ড্রিম গার্ল ২। এই ছবিটি অবশেষ পা রাখল ১০০ কোটির ঘরে। সদ্য তা জানালেন নায়িকা। একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন অনন্যা। লেখেন, ‘আমার প্রথম সেঞ্চুরি। এটি শুধু সংখ্যার বিষয় নয়। তবে, দর্শকদের কাছ থেকে ড্রিম গার্ল ২ যেভালো ভালোবাসা পেয়েছে তার জন্য চির কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ জানাই।’ এভাবে নিজের ১০০ কোটির ঘরে পা রাখার কথা জানান অনন্যা পান্ডে।

বলিউড রেকর্ড বলছে, প্রথম দিনে আয় করেছে ১০.৬৯ কোটি। দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার আয় করেছে ১৪.০৩ কোটি। তৃতীয় দিন অর্থাৎ রবিবার ছবির আয় হয়েছে ১৬ কোটি। সোমবার মাত্র ৪.৭০ কোটি আয় করল ছবিটি। এরপর খানিক বেড়েছে আয়। রাখির দিন ৭.৭৫ কোটি আয় করেছে ছবিটি। এদিকে বৃহস্পতিবার ছবির আয় অল্প হলেও কমেছে। সেদিন ছবির আয় হয়েছে ৮ কোটি। বৃহস্পতিবার শেষে ছবির আয় দাঁড়িয়েছে ৬৭.৫ কোটি। সব শেষে এখন ছবির আয় হয়েছে ১০০ কোটি।

ছবিতে আয়ুষ্মানের বাবার চরিত্রে থাকছেন অনু কাপুর। ড্রিম গার্ল ছবিতেও এই একই চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ছবিতে থাকছেন পরেশ রাওয়াল। থাকছেন রাজপাল যাদব। থাকছেন, মনোজ জোশি, অভিষেক ব্যানার্জ্জী, মনজিৎ সিং, সীমা পাওহা সহ আরও অনেকে। প্রেম, রোম্যান্স থেকে শুরু করে কমেডি- এই তিন নিয়ে মুক্তি পেয়েছে ‘ড্রিম গার্ল ২’। ছবির গল্প থেকে উপস্থাপনা বেশ নজর কেড়েছে আয়ুষ্মান ভক্তদের। পূজার প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন অনন্যা। এখানে উকিলের বেশে দেখা গিয়েছে অনন্যাকে। আর এই ছবি এবার পা রাখল ১০০ কোটির ঘরে। ছবির আয় গড়ল রেকর্ড। যা নজর কাড়ল সকলের।


You might also like!