Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Amitabh Bacchan: অমিতাভর জীবনের এক অজানা কাহিনী

Amitabh Bacchan (File Picture)
Amitabh Bacchan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সুপারষ্টার অমিতাভ বচ্চনের জীবনের দীর্ঘ লড়াইয়ের কথা আমরা কম বেশি সকলেই জানি। কিন্তু তিনি প্রায় সব সময় কেন পকেটে হাত ঢুকিয়ে থাকেন, তা আমরা অনেকেই জানিনা। সেই কাহিনী শোনা গেলো অমিতাভর মুখে। কোন প্রাণি তার শিকার ধরার জন্য জিভের ব্যবহার করে। এ প্রশ্ন করা হয়েছিল কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে। যার উত্তর ছিল ব্যাঙ। সেই প্রসঙ্গেই অমিতাভ নিজের জীবনের এক ঘটনা বলতে গিয়েই নিজে কেন পকেটে হাত ঢুকিয়ে রাখেন সেই গল্প বলেন।

তখন অমিতাভ খুবই ছোট। থাকেন এলাহাবাদে। প্রচন্ড গরমের হাত থেকে বাঁচার জন্য বাড়ির সকলেই ঘরের বাইরে রাতে ঘুমাতেন। একদিন ঘুমের ঘোরে শিশু অমিতাভর হাত চলে গেছে বিছানার বাইরে। হঠাৎ ও হাতে একটা সুড়সুড়ি অনুভব করতেই তাকিয়ে দেখে একটা ব্যাঙ ওর হাতের আঙ্গুলকে খাদ্য ভেবে জিভ দিয়ে চাটছে। সেই ভয়েই অমিতাভ পকেটে হাত ঢোকানো শুরু করে। আর সেই অভ্যাস এখনো তাঁর রয়েছে।

You might also like!