Entertainment

2 years ago

OMG 2: 'এ' ছাড়পত্র নিয়েই মুক্তি পাচ্ছে অক্ষয়ের 'ওএমজি ২'

OMG 2 (File Picture)
OMG 2 (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ছবি মুক্তির আর মাত্র দশ দিন। তবে এই ছবি ঘিরে নানা সমস্যা দেখা গিয়েছিল। ছবির শংসাপত্র নিয়ে বেশ কয়েকদিন ধরেই সেন্সর বোর্ডের সাথে লড়ছিলেন ছবির নির্মাতারা। ছবিটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে বলা হয়েছিল, এক-দুটো নয়, প্রায় ২০টি দৃশ্য বাদ দেওয়া হবে এই ছবি থেকে। ১১ আগস্টে আদেও এই ছবি মুক্তি পাবে কিনা। তা নিয়েও প্রশ্ন ওঠে। 

তবে অবশেষে আশার আলো, নির্ধারিত সময় মত আগামী ১১ আগস্টই মুক্তি পেতে চলেছে এই ছবি। তবে এক্ষেত্রে ব্যাতিক্রম ঘটল। প্রথম থেকেই এই ছবিকে 'ইউ/এ' এর বদলে 'এ' শংসাপত্র দিতে আগ্রহী ছিল সেন্সর বোর্ড। অবশেষে তাই ঘটল, অক্ষয়ের কেরিয়ারের এই প্রথম কোনো ছবি যা 'এ' ক্যাটাগরির তকমা পেল।   

You might also like!