Entertainment

1 hour ago

Ranbir Kapoor: ‘রামায়ণ’ থেকে সাময়িক বিরতি, হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলেন রণবীর কাপুর?

Alia Bhatt and Ranbir Kapoor were spotted at the Mumbai airport on Monday night
Alia Bhatt and Ranbir Kapoor were spotted at the Mumbai airport on Monday night

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মহাকাব্যিক ছবি ‘রামায়ণ’-এর শুটিং ঘিরে দীর্ঘদিনের ব্যস্ততা কাটিয়ে এবার একটু বিরতি নিলেন রণবীর কাপুর। তবে এই বিরতি কোনও নতুন প্রজেক্টের জন্য নয়, বরং সম্পূর্ণ ব্যক্তিগত কারণে। স্ত্রী আলিয়া ভাট এবং কন্যা রাহাকে সময় দিতেই কাজ থেকে সাময়িক দূরে সরে গেলেন অভিনেতা।

সূত্রের খবর, ‘রামায়ণ’ ছবির দ্বিতীয় পর্বের শুটিং থেকে কিছুদিনের ছুটি নিয়েছেন রণবীর। টানা কাজের চাপে ক্লান্ত অভিনেতা এখন পরিবারের সঙ্গে নিরিবিলি সময় কাটাতে চান। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে স্ত্রী ও মেয়েকে নিয়ে তাঁকে দেখা যায়। সেই সময় ছোট্ট রাহা মায়ের কোলে ঘুমিয়ে ছিল, আর পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশ থেকে মেয়েকে আগলে রাখছিলেন আলিয়া। 


রণবীরের এই বিরতি নিয়ে অনুরাগীদের মধ্যে সামান্য উদ্বেগ তৈরি হলেও প্রযোজনা সংস্থা জানিয়েছে, এটি পূর্বপরিকল্পিত। ছবির সেট পরিবর্তন ও প্রযুক্তিগত কাজের জন্য শুটিংয়ে এই বিরতি প্রয়োজন ছিল। সেই সুযোগেই পরিবারকে সময় দিচ্ছেন অভিনেতা। পরিবারের সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো রণবীরের জন্য এক ধরনের 'রিল্যাক্সেশন থেরাপি'। শীঘ্রই তিনি আবার ফিরে আসবেন সেটে, নতুন উদ্যমে শুরু করবেন পরবর্তী পর্যায়ের কাজ।

উল্লেখ্য, এই ছবিতে ‘রাম’-এর ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। তাঁর বিপরীতে ‘সীতা’ চরিত্রে দেখা যাবে সাই পল্লবী-কে এবং ‘হনুমান’-এর চরিত্রে রয়েছেন সানি দেওল। ইতিমধ্যেই লস অ্যাঞ্জেলেসে ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকমহলে উত্তেজনা তুঙ্গে। এই প্রেক্ষাপটে নতুন করে ভাইরাল হয় রণবীরের একটি পুরনো সাক্ষাৎকার। সেখানে অভিনেতা বলেছিলেন তিনি রাহাকে এই ছবির শুটিংয়ের গল্প শোনাতেন। একই সঙ্গে রামায়ণের গল্পও শোনান। অভিনেতার কথায়, "আমার মেয়ে রাহাকে রামায়ণের গল্প শোনাই, আর দেখি কেমন আগ্রহ নিয়ে ও জানতে চায় তুমি কি আজ সীতার সঙ্গে শুট করেছ? তুমি কি আজ হনুমানের সঙ্গে শুট করেছ?'  বলা বাহুল্য, পরিবারের সঙ্গে এই সময়টুকু কাটিয়ে খুব শীঘ্রই আবার শুটিং ফ্লোরে ফিরবেন রণবীর—এমনটাই আশাবাদী তাঁর অনুরাগীমহল। 


You might also like!