Breaking News
 
Rejinagar By Election: ‘আগেও বিজেপিই ছিল, এখনও থাকবে’! মনোনয়ন জমা দিয়ে কেন এমন বললেন হুমায়ুনপুত্র? CJI Surya Kant: সুপ্রিম নির্দেশ অমান্য করে ‘আরশোলা’কে নোটিস! ‘এত স্পর্ধা?’ জেলাশাসককে তীব্র ভর্ৎসনা Agnimitra Paul: ‘স্বাস্থ্যের সঙ্গে ছিনিমিনি…’, রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ডের পর বড় পদক্ষেপের আর্জি অগ্নিমিত্রার CM Suvendu Adhikari: ‘সরকারি অনুদান নেব না’! শুভেন্দুর আবেদনে সাড়া, মুখ্যমন্ত্রীর তহবিলে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের Calcutta High Court: কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ রবীন্দ্র ভি ঘুগের

 

Entertainment

1 hour ago

Amy Virk Attack: কানাডায় ভয়াবহ হামলার মুখে অ্যামি ভির্ক, বুলেটপ্রুফ কনভয় লক্ষ্য করে চলল পর পর ৭ রাউন্ড গুলি!

Punjabi singer Ammy Virk
Punjabi singer Ammy Virk

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কানাডায় কনসার্ট করতে গিয়ে ভয়াবহ হামলার মুখে পড়লেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও বলিউড অভিনেতা অ্যামি ভির্ক। শো শেষ করে ফেরার সময় তাঁর কনভয় লক্ষ্য করে চলল পর পর সাত রাউন্ড গুলি। হামলায় গাড়ির কাচ ঝাঁজরা হয়ে গেলেও বুলেটপ্রুফ গাড়ির ভিতরে থাকায় প্রাণে বেঁচে যান অ্যামি-সহ পাঁচজন। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছে পাঞ্জাবি ও বলিউড ইন্ডাস্ট্রিতে।

পাঞ্জাবি বিনোদন জগতের পাশাপাশি বলিউডেও নিজের জায়গা তৈরি করেছেন অ্যামি ভির্ক। রণবীর সিং, করিনা কাপুর খান এবং দিলজিৎ দোসাঞ্ঝের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি গানের জগৎ-এ তাঁর জনপ্রিয়তা যথেষ্ট। ফলে তাঁর উপর হামলার খবর সামনে আসতেই স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে অনুরাগী ও সহকর্মীদের মধ্যে। জানা গিয়েছে, সম্প্রতি ব্রিটিশ কলম্বিয়ার অ্যাবটসফোর্ডে একটি কনসার্টে পারফর্ম করতে গিয়েছিলেন অ্যামি। অনুষ্ঠান শেষ হওয়ার পর ম্যাককালাম রোডের ২৫০০-ব্লকের কাছে দিয়ে তাঁর গাড়ি যাওয়ার সময় আচমকাই হামলা চালানো হয়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি গাঢ় রঙের এসইউভিতে চেপে এসে দুষ্কৃতীরা অ্যামি ভির্কের গাড়ি লক্ষ্য করে পর পর সাতটি গুলি চালায়।


হামলার জেরে গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত হলেও ভিতরে থাকা কেউ আহত হননি। বুলেটপ্রুফ গাড়ি হওয়ায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি পরিকল্পিত হামলা কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে গায়ক-অভিনেতাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল কি না, তা নিয়েও তদন্ত চলছে। ঘটনার পর ছেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন অ্যামির বাবা কুলজিৎ সিং। বুধবার সকালে বার বার ফোন করেও ছেলের সঙ্গে কথা বলতে পারেননি তিনি। পরে অ্যামির ভাইয়ের তরফে নিশ্চিত করা হয় যে, গায়ক-অভিনেতা নিরাপদে রয়েছেন। পরিবারের তরফে জানানো হয়েছে, অ্যামির সঙ্গে কারও কোনও ব্যক্তিগত শত্রুতা রয়েছে বলে তাঁদের জানা নেই। ফলে হামলার নেপথ্যে কারা এবং কী উদ্দেশ্য ছিল, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে হামলার ঘটনায় কোনও হতাহতের খবর না থাকায় কিছুটা স্বস্তি ফিরেছে পরিবার ও ঘনিষ্ঠ মহলে। তবে প্রকাশ্যে গাড়ি লক্ষ্য করে এভাবে গুলি চালানোর ঘটনায় তদন্ত শুরু করেছে কানাডার পুলিশ। হামলাকারীদের শনাক্ত করতে গোটা ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। 

You might also like!