Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

4 months ago

BJP TMC : রাজনৈতিক তরজা চরমে! সায়নী ঘোষের বিরুদ্ধে ভয়ংকর মন্তব্য করে বিতর্কে উত্তরপ্রদেশের বিজেপি নেতা

ভগবান শিবের বিরুদ্ধে অবমাননাকর ইঙ্গিত করার অভিযোগ রয়েছে তৃণমূল সাংসদ সায়নীর বিরুদ্ধে
ভগবান শিবের বিরুদ্ধে অবমাননাকর ইঙ্গিত করার অভিযোগ রয়েছে তৃণমূল সাংসদ সায়নীর বিরুদ্ধে

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:তৃণমূল সাংসদ সায়নী ঘোষকে ঘিরে বিতর্কিত মন্তব্যে শোরগোল পড়েছে। উত্তরপ্রদেশের বুলন্দশহরের ভাইরাল এক ভিডিওতে সিকন্দরাবাদের নগরপালিকা চেয়ারম্যান প্রদীপ দীক্ষিতকে বলতে শোনা গিয়েছে, সায়নীর মাথা কেটে আনলে ১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে।

ভগবান শিবের বিরুদ্ধে অবমাননাকর ইঙ্গিত করার অভিযোগ রয়েছে তৃণমূল সাংসদ সায়নীর বিরুদ্ধে। যদিও অভিনেত্রী-সাংসদ সাফ জানিয়েছিলেন, তাঁর এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়েছিল। তা সত্ত্বেও বারবার এই বিষয়টি নিয়ে রাজনৈতিক আক্রমণের শিকার হয়েছেন যাদবপুরের তৃণমূল সাংসদ। এবার সেই বিষয়টি নিয়েই নতুন করে বিতর্ক মাথাচাড়া দিল। উত্তরপ্রদেশের সিকন্দারাবাদে গত রবিবার একটি প্রতিবাদ সভার ডাক দেওয়া হয় এই ইস্যুতে। হিন্দু সংগঠনগুলির আয়োজিত এই সভায় বলা হয়, সায়নীর মন্তব্যে ভাবাবেগে আঘাত লেগেছে।

ওই সভা থেকেই ছড়িয়ে পড়ে প্রদীপ দীক্ষিতের ভিডিওটি। সেখানে তাঁকে বলতে শোনা যায়, “সায়নী ঘোষের কাটা মাথা যে আমার সামনে নিয়ে আসবে, তাকে আমি নিজে ১ কোটি টাকা পুরস্কার দেব।” এমন বিস্ফোরক মন্তব্যের ভিডিও হুহু করে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। কিন্তু গোটা বিষয়টি অস্বীকার করেছেন সিকন্দরাবাদ নগরপালিকার চেয়ারম্যান। তাঁর কথায়, ওই প্রতিবাদ সভায় তিনি বক্তব্য রেখেছিলেন। কিন্তু দুষ্কৃতীরা এআই দিয়ে ওই ভিডিও বিকৃত করে প্রচার করেছে। প্রদীপ বলছেন, তিনি এমন মন্তব্য করেননি মোটেই।

উল্লেখ্য, ২০১৫ সালে সায়নীর এক্স হ্যান্ডেল থেকে পোস্ট হয় শিব সংক্রান্ত বিতর্কিত মন্তব্যটি। ৬ বছর পর এই পোস্ট নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা তথাগত রায়। ২০২৪ লোকসভা নির্বাচনে যাদবপুর থেকে সায়নী প্রার্থী হওয়ার পরেও এই পোস্ট নিয়ে আক্রমণের মুখে পড়তে হয়। এবার উত্তরপ্রদেশে প্রতিবাদ সভা হল এই পোস্ট ঘিরে। সেখানে বিজেপি নেতা বিস্ফোরক মন্তব্য করেছেন কিনা, সেই নিয়ে চলছে চর্চা। যদিও গোটা ঘটনায় সায়নীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

You might also like!