Breaking News
 
Kerala Orders Probe: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্তের নির্দেশ কেরলের স্বরাষ্ট্রমন্ত্রীর Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া

 

Country

39 minutes ago

Indian Air Force Marathon: যোধপুরে বায়ুসেনার উদ্যোগে আয়োজিত ম্যারাথন, বহু প্রতিযোগী শামিল

Sekhon Indian Air Force Marathon Jodhpur
Sekhon Indian Air Force Marathon Jodhpur

 

যোধপুর, ৪ অক্টোবর : শারীরিক সুস্থতা, জাতীয় সংহতি এবং দলগত চেতনা বৃদ্ধির লক্ষ্যে রাজস্থানের যোধপুরে সফলভাবে অনুষ্ঠিত হলো 'সেখোঁ ভারতীয় বায়ুসেনা ম্যারাথন ২০২৬'-এর দ্বিতীয় সংস্করণ। রবিবার ভারতীয় বায়ুসেনার উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে সাধারণ নাগরিক ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

এই আয়োজন প্রসঙ্গে ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন মনোজ যাদব জানান, এদিনের ম্যারাথন অত্যন্ত সফল ও অনুপ্রেরণামূলক হয়েছে। তিনি বলেন, "আজকের অভিজ্ঞতা অসাধারণ। এই ম্যারাথনে ৩,৫০০ জনেরও বেশি প্রতিযোগী অংশ নিয়েছিলেন। ভারতীয় প্রতিযোগীদের পাশাপাশি আড়াইশোরও বেশি বিদেশি নাগরিক এতে দৌড়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ১৫০ জনেরও বেশি স্কুল পড়ুয়াও এতে যোগ দিয়েছিল।" তিনি আরও উল্লেখ করেন, সমগ্র যোধপুর শহরকে একসূত্রে বাঁধার এবং দলগত ঐক্য গড়ে তোলার লক্ষ্যেই বায়ুসেনার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। যোধপুরবাসী এই আয়োজনকে অত্যন্ত উৎসাহের সঙ্গে গ্রহণ করেছেন।

You might also like!