Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

Paneer Mushroom Masala: স্বাদে অতুলনীয় মাশরুম পনির মশলা, রইল রন্ধনপ্রণালী!

Paneer Mushroom Masala
Paneer Mushroom Masala

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: 'মাশরুম' শুধু উপাদেয় খাদ্য নয়,অত্যন্ত স্বাস্থ্যকর খাদ্য হিসেবেও পরিচিত। বিশেষকরে প্রোটিনে ভরপুর মাশরুম নিরামিষাশীদের জন্য খুব উপকারী। তবে মাশরুম আগে ভালো করে চিনে নিতে হবে। এক ধরনের বন্য মাশরুম আছে,যা অত্যন্ত বিষাক্ত।

∆ আজকের রেসিপি - 'মাশরুম পনির মশলা':

* উপকরণ - 

১. মশরুম – ২৫০গ্রাম;

২. পনির – ১৫০গ্রাম;

৩. টকদই – ১ কাপ;

৪.  অন্যান্য - রিফাইন তেল – ২ চামচ;ঘি – ২ চামচ;টমেটো – একটা;শুকনো লঙ্কা – চার পাঁচটা;আদা – হাফ ইঞ্চি; নুন; হলুদ, চিনি পরিমাণ মতো,গরম মসলা গুঁড়া – আধা চা চামচ; কাসুরি মেথি – ছোট চামচের এক চামচ; খোয়া – ২ চামচ(এটা না হলেও হয়); পোস্ত – ২ চামচ; তেজ পাতা – দুটো; সাজিরা – ১ চামচ; দুধ – ১ কাপ।


∆ রন্ধনপ্রণালী  -

প্রথম পর্ব - এক কাপ দুধ হালকা গরম করে তাতে সামান্য নুন, হলুদ, চিনি ও একটু গরম মশলা মিশিয়ে নেড়ে নিয়ে ভাজা পনিরের টুকরো গুলো দুধের মিশ্রনে ডুবিয়ে রিখতে হবে।

 দ্বিতীয় পর্ব - এবার ওই কড়াই তে ঘি এক চামচ আর তেল দিয়ে তেজ পাতা, সাজিরা ও সামান্য চিনি দিয়ে একটু নেড়ে পেষ্ট করা মশলা দিয়ে ভালো করে কষতে হবে।

তৃতীয় পর্ব - এই সময়  সামান্য হলুদ দিয়ে কষে যেতে হবে মশলা থেকে তেল ছাড়লে আঁচ কমিয়ে দুধে ডুবানো ভাজা পনিরের টুকরো গুলো কষা মশলাতে দিয়ে ধীরে ধীরে মেশাতে হবে।

চতুর্থ পর্ব - পনির ডুবানো দুধ-কে মিক্সিতে দিয়ে এক মিনিট ব্লেন্ড করে নিতে হবে। 

পঞ্চম পর্ব - এবার মাসরুম জলে ধুয়ে সাথে সাথে কড়াইতে পনিরের সাথে মিশিয়ে দিতে হবে।

ষষ্ঠ পর্ব -মশলা ভালো করে পনির আর মাসরুমের সাথে কাসুরি মেথি দিয়ে দু মিনিট কষিয়ে ব্লেন্ড করা দুধ দিয়ে কম আঁচে ধীরে ধীরে নাড়তে হবে না ফোঁটা অবধি।

সপ্তম পর্ব - ফুটে গেলে নুন, চিনি ও বাকি ঘি দিয়ে নেড়ে গ্যাস বন্ধ করে ঘি, গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে নামিয়ে নিলেই খাওয়ার জন্য তৈরী মাসরুম পনির মশলা।

ভাত,রুটি বা পরোটার সাথে গরম গরম পরিবেশন করুন মাসরুম পনির মশলা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…