Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Cooking

3 years ago

Chicken Wings Recipe : শীতের সন্ধ্যায় টি-টাইমে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো ফ্রায়েড চিকেন উইংস

Chicken Wings Recipe
Chicken Wings Recipe

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীতের সন্ধ্যায় টি-টাইমে স্ন্যাক্সের একটা আলাদা আবেদন রাখে, কিন্তু স্ন্যাক্সে কী বানাবেন ভাবছেন? তবে আপনার জন্য থাকল গন্ধরাজ চিকেন উইংয়ের রেসিপির হদিস। চা, কফি বা যে কোনও নরম পানীয়র সঙ্গে জমে যাবে আপনার সন্ধ্যা। 

উপকরণ

চিকেন উইংস: ৮ টি 

মধু: ২ টেবিল চামচ

টোবাসকো সস: ২ চা চামচ

গন্ধরাজ লেবুর রস:১ চামচ

গন্ধরাজ লেবুর খোসা কোরা: ২চা চামচ 

নুন ও গোলমরিচের গুঁড়ো: স্বাদ মতো

সাদা তেল: ১ কাপ

ময়দা: ২ টেবিল চামচ 


প্রণালী:

চিকেনের টুকরোগুলিতে নুন আর গোলমরিচ মাখিয়ে নিন। সস-সহ সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন ম্যারিনেশনের জন্য। অন্তত ঘণ্টা দুই ম্যারিনেট করে রাখুন। এ বার ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে ডুবো তেলে ভেজে নিন চিকেনের টুকরোগুলো। তেল এড়াতে চাইলে আভেন ১৬০ ডিগ্রিতে প্রি হিট করে ৪৫ মিনিট ধরে বেক করে নিলেই তৈরি গন্ধরাজ চিকেন উইং। মেয়োনিজ বা টম্যাটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন গন্ধরাজ চিকেন উইংয়স। 

You might also like!