
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে নতুন চমক নিয়ে হাজির হয়েছে ভিভো। ভারতের বাজারে লঞ্চ হল সংস্থার নতুন 5G স্মার্টফোন vivo X500। শক্তিশালী MediaTek Dimensity 9600M প্রসেসর, 144Hz AMOLED ডিসপ্লে এবং বিশাল 7500mAh ব্যাটারি-সহ একাধিক অত্যাধুনিক ফিচার রয়েছে এই ফোনে। ফটোগ্রাফির জন্য থাকছে 64MP টেলিফটো ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা। তবে নজর কাড়ছে ফোনটির ১.২০ লক্ষ টাকার প্রিমিয়াম দাম। পারফরম্যান্স থেকে ক্যামেরা, ব্যাটারি থেকে ডিজাইন—কী কী বিশেষত্ব রয়েছে নতুন এই ভিভো স্মার্টফোনে? জেনে নিন vivo X500-এর দাম, বিক্রির তারিখ এবং সমস্ত ফিচার ও স্পেসিফিকেশন।
vivo X500 & vivo X500 Pro ফোনের দাম
ভারতের বাজারে vivo X500 ফোনের দাম 1,19,999 টাকা রাখা হয়েছে। এটি ফোনের 12GB RAM + 256GB Storage অপশনের দাম। 3 ডিসেম্বর থেকে Ember Red এবং Titanium Black কালার অপশনে স্মার্টফোনটি সেল করা হবে। নতুন ভিভো 5G ফোনটি অনলাইন শপিং সাইট সহ অনলাইন রিটেইল স্টোরের মাধ্যমে কেনা যাবে। এই ফোনটি কেনার সময়ে SBI, HDFC, DBS, IDFC First, Kotak এবং Yes Bank ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 10 শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।
ভারতের বাজারে vivo X500 Pro ফোনের দাম 1,49,999 টাকা রাখা হয়েছে। এটি ফোনের 12GB RAM + 256GB Storage অপশনের দাম। 3 ডিসেম্বর থেকে Eternal Black এবং Apex Orange কালার অপশনে কম্প্যাক্ট স্মার্টফোনটি সেল করা হবে। নতুন ভিভো 5G ফোনটি অনলাইন শপিং সাইট সহ অনলাইন রিটেইল স্টোরের মাধ্যমে কেনা যাবে।
vivo X500 ফোনের স্পেসিফিকেশন
vivo X500 5G ফোনটিতে 2750 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। Flexible AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 459 PPI, HDR10+ এবং 5000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে ফোনের স্ক্রিনে 3D আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং লো ব্লু লাইট সহ ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন রয়েছে, ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত ফোনের স্ক্রিন দেখর পরও চোখের ওপর কম প্রভাব পড়ব। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 + IP69 রেটিং যোগ করা হয়েছে।
vivo X500 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 17 বেস্ড OriginOS 7 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Dimensity 9600M প্রসেসর দেওয়া হয়েছে। 3 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী এই অক্টাকোর প্রসেসর 4.21GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। আমাদের টেস্টিঙে ভিভো ফোনটি 24,21,102 AnTuTu Score স্কোর পেয়েছে। অন্যদিকে গ্ৰাফিক্সের জন্য vivo X500 5G স্মার্টফোনে Arm G1-Ultra GPU জিপিইউ রয়েছে। স্মুথ এবং ফাস্ট মাল্টিটাস্কিঙের জন্য ফোনটিতে LPDDR5X Ultra RAM দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য vivo X500 5G স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই রেয়ার ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.68 অ্যাপার্চারের ক্ষমতাসমপন্ন 50MP Sony LYTIA 828 OIS প্রাইমারি সেন্সর, এফ/2.55 অ্যাপার্চারযুক্ত 64MP Sony LYTIA 610 Telephoto সেন্সর এবং এফ/2.55 অ্যাপার্চারের ক্ষমতাসমপন্ন 50MP ultra-wide অ্যাঙ্গেল লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য vivo X500 ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
vivo X500 5G স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 7,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। জানিয়ে রাখি আমাদের টেস্টিঙে ফোনটি PCMark Battery বেঞ্চমার্ক স্কোর 18 ঘন্টা, 42 মিনিট পেয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 90W FlashCharge এবং 40W Wireless FlashCharge ফিচার সাপোর্ট করে। এছাড়া কানেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi 6, Bluetooth 6.0, NFC এবং IR Blaster এর মতো ফিচার দেওয়া হয়েছে।
কোম্পানি তাদের vivo X500 5G ফোনটির মাধ্যমে প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে ক্যামেরা টেকনোলজি এবং ফ্ল্যাগশিপ এক্সপেরিয়েন্স সহ ইন্ডাস্ট্রির ট্রেন্ড হলো করছে। বড় ব্যাটারি, ওয়্যারলেস চার্জিং এবং হাইএন্ড প্রসেসর সহ X500 সিরিজের পরিধি বিস্তার করার চেষ্টা করছে। বর্তমানে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে বড় ব্যাটারি, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং অসাধারণ টেলিফটো ক্যামেরার মতো ফিচার প্রিমিয়াম সেগমেন্টে যথেষ্ট উল্লেখযোগ্য হয়ে উঠেছে।
MediaTek Dimensity 9600 Pro প্রসেসর এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী মোবাইল সিপিইউ এবং ভিভো এই প্রসেসর সহ স্মার্টফোন লঞ্চ করে বাজারে উপস্থিত Samsung, Apple iPhone এবং OPPO ব্র্যান্ডের ফোনগুলির প্রতিযোগিতায় নামতে চলেছে। vivo X500 Pro 5G ফোনটির মধ্যে দিয়ে কোম্পানি তাদের কম্প্যাক্ট ডিসপ্লে সহ প্রিমিয়াম স্মার্টফোনের পরিধি বিস্তার করেছে। যেসব ইউজাররা কম্প্যাক্ট ডিসপ্লে সহ ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য vivo X500 Pro 5G ফোনটি দারুণ বিকল্প হয়ে উঠবে।
7,500mAh ব্যাটারি এবং 40W ওয়্যারলেস চার্জিং ফিচার এই সেগমেন্টে ফোনটিকে বাকি অপশন থেকে অন্যতম করে তুলেছে। যেসব ইউজাররা ফটোগ্রাফি পছন্দ করেন, সেইসব ইউজারদের জন্য 64MP টেলিফটো ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা সহ ফোনটি ভালো অপশন হবে। 144Hz AMOLED ডিসপ্লে এবং Dimensity 9600M প্রসেসরের দৌলতে স্মার্টফোনটি গেমিং এবং মাল্টিটাস্কিং ইউজারদের কাছেও আকর্ষনীয় হয়ে উঠতে পারে। বর্তমানে RAM শর্টেজের জন্য ক্রমাগত ফোনের দাম বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে লক্ষাধিক টাকা দাম ফোনটির স্পেসিফিকেশনের দিক থেকে যথাযথ।
এই প্রাইস রেঞ্জে vivo X500 ফোনটি Samsung Galaxy S26 Plus, Apple iPhone 17 Pro, Google Pixel 11 Pro এবং OPPO Find X9 Pro ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই ফোনগুলিতেও সুন্দর ক্যামেরা, শক্তিশালী প্রসেসর এবং প্রিমিয়াম ডিজাইন দেওয়া হয়েছে। 7,500mAh ব্যাটারির দৌলতে vivo X500 ফোনটি উপরোক্ত স্যামসাঙ, অ্যাপেল এবং গুগল ফোনের তুলনায় এগিয়ে রয়েছে। তবে ক্যামেরা, পারফরমেন্স, সফটওয়্যার এক্সপেরিয়েন্স এবং প্রসেসরের দিক দিয়ে vivo X500 স্মার্টফোনটি উপরোক্ত ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

vivo X500 Pro 5G ফোনের স্পেসিফিকেশন
vivo X500 Pro 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 17 বেস্ড OriginOS 7 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Dimensity 9600 Pro প্রসেসর দেওয়া হয়েছে। 2 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী এই অক্টাকোর প্রসেসর 3.1GHz থেকে 4.55GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। আমাদের টেস্টিঙে ভিভো ফোনটি 35,46,148 AnTuTu Score স্কোর পেয়েছে। অন্যদিকে গ্ৰাফিক্সের জন্য vivo X500 Pro 5G স্মার্টফোনে Mali G2-Ultra NX জিপিইউ রয়েছে। স্মুথ এবং ফাস্ট মাল্টিটাস্কিঙের জন্য ফোনটিতে LPDDR5X Ultra RAM দেওয়া হয়েছে।
কম্প্যাক্ট vivo X500 Pro 5G ফোনটিতে 2660 x 1216 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.36 ইঞ্চির 2K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই Ultra XDR স্ক্রিন 1Hz থেকে 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট, Dolby Vision, HDR10+ এবং 6000nits লোকাল পীক ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে ফোনে 3ডি আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং লো ব্লু লাইট সহ ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন রয়েছে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 + IP69 রেটিং যোগ করা হয়েছে।ফটোগ্রাফির জন্য vivo X500 Pro 5G স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই রেয়ার ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.57 অ্যাপার্চারের ক্ষমতাসমপন্ন 50MP Sony LYTIA L910 OIS প্রাইমারি সেন্সর, এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 50MP ultra-wide অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.52 অ্যাপার্চারের ক্ষমতাসমপন্ন 64MP Telephoto OIS সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য vivo X500 Pro ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
vivo X500 Pro 5G স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6,510mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সাধারণত কম্প্যাক্ট ফোনে এত বড় ব্যাটারি দেওয়া হয় না। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 90W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। জানিয়ে রাখি আমাদের টেস্টিঙে ফোনটি পিসিমার্ক ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর 16 ঘন্টা, 16 মিনিট পেয়েছে। এছাড়া কানেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi 6, Bluetooth 6.0, NFC এবং IR Blaster এর মতো ফিচার দেওয়া হয়েছে।কোম্পানি vivo X500 Pro 5G ফোনটির মাধ্যমে শক্তিশালী পারফরমেন্স স্মার্টফোন ইন্ডাস্ট্রির ট্রেন্ড হলো করছে। MediaTek Dimensity 9600 Pro প্রসেসর এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী মোবাইল সিপিইউ এবং ভিভো এই প্রসেসর সহ স্মার্টফোন লঞ্চ করে বাজারে উপস্থিত Samsung, Apple iPhone এবং OPPO ব্র্যান্ডের ফোনগুলির প্রতিযোগিতায় নামতে চলেছে। vivo X500 Pro 5G ফোনটির মধ্যে দিয়ে কোম্পানি তাদের কম্প্যাক্ট ডিসপ্লে সহ প্রিমিয়াম স্মার্টফোনের পরিধি বিস্তার করেছে। যেসব ইউজাররা কম্প্যাক্ট ডিসপ্লে সহ ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজারদের জন্য vivo X500 Pro 5G ফোনটি দারুন বিকল্প হবে।
যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্ৰাফি পছন্দ করেন এমন ইউজারদের কাছে 64MP Telephoto সেন্সর সাপোর্টেড ক্যামেরা সেটআপ সহ vivo X500 Pro 5G ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। জানিয়ে রাখি ইউজাররা 1.5 লক্ষ টাকা দামে vivo X500 Pro স্মার্টফোনটি কেনার পরিবর্তে বাজারে উপস্থিত Samsung Galaxy S26 Ultra, Apple iPhone 17 Pro এবং OPPO Find X9 Pro প্রিমিয়াম স্মার্টফোনগুলিও কিনতে পারেন।

