Apple Launch Update: Apple-এর বড় চমক! মার্চেই বাজারে আসছে নতুন iPhone, কবে থেকে শুরু প্রি-বুকিং?

Apple plans up to 18 product launches in 2027
Apple plans up to 18 product launches in 2027

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্রতি বছর সেপ্টেম্বর মাসে নতুন আইফোন সিরিজ বাজারে আনে Apple। চলতি বছরে লঞ্চ হয়েছে iPhone 18 সিরিজ। তবে এবারের লঞ্চে দেখা যায়নি বেস মডেল iPhone 18-কে। বাজারে এসেছে iPhone 18 Pro, iPhone 18 Pro Max এবং iPhone Duo। ফলে অনেকেই মনে করেছিলেন, iPhone 18 হয়তো আর লঞ্চ করবে না Apple। তবে নতুন বছরে সেই ধারণা বদলে দিতে পারে সংস্থাটি। গেজেটপ্রেমীদের জন্য অপেক্ষা করছে নতুন চমক।

কিন্তু অ্যাপল কেন আইফোন ১৮ লঞ্চে এতটা দেরি করছে? এর নেপথ্যে একটি কারণ হতে পারে অ্যাপল প্রিমিয়াম ডিভাইসগুলিকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেদন বলছে, চলতি বছরের শেষ পর্যন্ত iPhone 18 প্রো মডেল এবং iPhone Duo-এর উপর ফোকাস করছে সংস্থা। তবে, অ্যাপল তাদের সাশ্রয়ী মডেলগুলোকে খুব বেশি সময় অপেক্ষায় রাখতে পারবে না। সাধারণত আইফোনের পুরো লাইনআপের বিক্রির ৩০ শতাংশেরও বেশি আসে স্ট্যান্ডার্ড আইফোন থেকে। তাই, এই মডেলই ২০২৭ সালের শুরুর দিকে বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

জানা যাচ্ছে, উৎপাদন যদি সময়সূচী অনুযায়ী চলে, তবে অ্যাপল ১ মার্চ নাগাদ নতুন ফোনগুলোর কথা ঘোষণা করতে পারে। ৫ মার্চ থেকে প্রি-অর্ডার শুরু হতে পারে বলেই খবর। ১২ মার্চ থেকে মিলতে পারে বাজারে। উল্লেখ্য, এবছরে বাজারে আসা আইফোন ১৮ প্রো-তে রয়েছে এ২০ চিপসেট। ডিসপ্লে সাইজ ৬.৩ ইঞ্চি। রয়েছে ভ্যারিয়েবল অ্যাপারচার-সহ একটি ৪৮ মেগা পিক্সেল ফিউশন প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা।  এই ক্যামেরা ইউনিটে রয়েছে একটি ৪৮ মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, একটি ৪৮ মেগা পিক্সেল ২x টেলিফটো লেন্স। ফ্রন্ট ক্যামেরা ১৮ মেগা পিক্সেল। একবার চার্জ দিলে আইফোন ১৮ প্রো-তে ৩৬ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখতে পাবেন। সংস্থার দাবি, মাত্র পনেরো মিনিট চার্জ দিলেই টানা ৬ ঘণ্টা ভিডিও দেখা যায়। অ্যাপেলর দাবি, এর পারফরম্যান্স আগের মডেলগুলোর তুলনায় ৪০% পর্যন্ত উন্নত হয়েছে। অ্যাপলের একটা বড় সমস্যা হিটিং। সেই কথা মাথায় রেখে কুলিং সিস্টেমও আপগ্রেড করেছে সংস্থা। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…