
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক :বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে নতুন সরকারের উদ্যোগে চালু হয়েছে ‘ভরসা’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় স্নাতক উত্তীর্ণ উপভোক্তারা প্রতি মাসে ২ হাজার টাকা এবং স্নাতক নন এমন আবেদনকারীরা মাসিক ১ হাজার ৫০০ টাকা করে পাবেন। সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত মিলবে এই আর্থিক সহায়তা। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার বুধবার জারি করা হল সরকারি বিজ্ঞপ্তি। তাতে স্পষ্ট করা হয়েছে, কারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য এবং কীভাবে আবেদন করতে হবে। ফলে সরকারি সহায়তা পেতে আগ্রহী বেকার যুবক-যুবতীদের কাছে এই বিজ্ঞপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কারা ‘ভরসা’ প্রকল্পে আবেদনের যোগ্য?
বাংলার স্থায়ী বাসিন্দা।
২০২৭ সালে ১ জানুয়ারি অনুযায়ী বয়স ২১ থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়সের মধ্য়ে।
মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ (নন গ্র্যাজুয়েট/ আন্ডার গ্র্যাজুয়েট) অথবা স্নাতক ডিগ্রিধারী।
স্বনিযুক্ত নন এবং সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কর্মরত নন।
একই পরিবার থেকে দু’জনের বেশি আবেদনকারী এই সুবিধা পাবেন না।
অন্নপূর্ণা যোজনা বা রাজ্য সরকারের অন্যান্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতাভুক্ত নন।
তবে মানবিক পেনশনের মতো দিব্য়াঙ্গজনদের জন্য কোনও পেনশন প্রাপকরা এই প্রকল্পের সুবিধা পাবেন।
এসআইআর ২০২৬-এর পর চূড়ান্তভাবে প্রকাশিত ভোটার তালিকায় নাম রয়েছে। অথবার এসআইআর অ্যাপেলেট ট্রাইব্য়ুনালে মামলা বিচারাধীন অথবা সিএএ-র অধীনে আবেদন বিচারাধীন।
আবেদনের পদ্ধতি:
‘আপনার সরকার আপনার পাশে’ এই জনঅভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্য়মে আবেদনগুলি খতিয়ে দেখা হবে। যাচাই করা তথ্য ‘ভরসা’ প্রকল্পের তথ্যভাণ্ডারের সঙ্গে যুক্ত করা হবে।
কোন আবেদনপত্রগুলি যাচাই করা হবে?:
যোগ্যতার শর্ত অনুযায়ী সংগৃহীত তথ্যের সরেজমিনে যাচাইয়ের ভিত্তিতে প্রকল্পটি রূপায়িত হবে। যাচাইয়ের পর নির্ধারিত আধিকারিক যোগ্য আবেদনকারীদের তালিকা সুপারিশ করবেন।
সহায়তা বন্ধের শর্ত:
ভুল করে কোনও সহায়ত মঞ্জুর হলে অথবা কোনও যোগ্যতার শর্ত আর পূরণ না হলে, উপভোক্তাকে বক্তব্য পেশের সুযোগ দেওয়ার পর সহায়তা বন্ধ বা স্থগিত রাখা যেতে পারে।
