Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Cooking

4 months ago

Paneer Veg Recipes: শ্রাবণে একঘেয়ে নিরামিষ খাবারে লাগুক স্বাদের ছোঁয়া, রইল পনিরের নানান স্বাদবদলের রেসিপি!

Mix Veg Paneer With Gravy
Mix Veg Paneer With Gravy

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শ্রাবণ মাস মানেই উপবাস, ব্রত ও নিরামিষ আহার। অনেকেই এই গোটা মাস মাংস-মাছ বর্জন করে পালন করেন ব্রত। পাতে নিয়মিত থাকে ডাল, সবজি, লুচি বা রুটি-সহ নানা সাদাসিধে খাবার। কিন্তু রোজকার একই ধাঁচের খাবার খেয়ে অনেকেই বিরক্ত হয়ে পড়েন। কিন্তু—এই একঘেয়েমি ভাঙবেন কীভাবে?  মনে রাখবেন,নিরামিষ হলেও খাবারে স্বাদ, গন্ধ আর বৈচিত্র্য আনা যায়। তাই আজকের প্রতিবেদনে রইল মুখরোচক পনিরের নিরামিষ আহারের রন্ধনপ্রণালী।   

∆ স্বাদবদলের কিছু নিরামিষ রেসিপি: 

স্বর্ণালী পনির—

উপকরণঃ  পনির, ভাজা মসলা (ভাজা বাদাম, ধনে, জিরে, পোস্ত বীজ, সাদা তিলেরগুঁড়ো), টমেটো পিউরি, আদাবাটা, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, নারকেলের দুধ, টক দই, গরম মশলা, বাদাম, নুন-চিনি (স্বাদমতো), কাঁচা লঙ্কা, সাদা তেল, চেরি টমেটো

প্রণালীঃ প্রথমে একটি প্যানে তেল গরম করে পনিরগুলোকে হালকা বাদামি করে ভাজুন। শুকনো লঙ্কা ফোঁড়ন দিন, এবার এতে আদা ও কাঁচালঙ্কা দিন। টমেটো পিউরি এবং দই যোগ করুন এবং ভালভাবে কষান। প্রয়োজনমতো নারকেলের দুধ ও লঙ্কাগুঁড়ো দিন। এবার গরমমশলা ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়ুন। এবার  পনির যোগ করে নেড়ে নিন।

পনির দিলখুশ— 

উপকরণঃ পনির (২৫০ গ্রাম), টমেটো পিউরি (২০০ গ্রাম), ফ্রেশ ক্রিম (২০০ গ্রাম), কসৌরি মেথি (২ চা-চামচ), ঘি (পরিমাণমতো), লঙ্কাগুঁড়ো (আধ চা-চামচ), হলুদগুঁড়ো (আধ চা-চামচ), গরমমশলাগুঁড়ো (আধ চা-চামচ), কাঁচালঙ্কা (২-৩টে), ধনেপাতা, নুন (আন্দাজমতো), কাজুবাদাম বাটা (২ চামচ)।

প্রণালীঃ পনির টুকরো করে কেটে নিন। কড়াইতে ঘি দিয়ে পনির ভেজে তুলে রাখুন। কড়াইতে ঘি দিয়ে কাজুবাদাম বাটা কষে নিয়ে টমেটো পিউরি, কাঁচালঙ্কা, কসৌরি মেথি, নুন,লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষান। এরপর এতে ক্রিম ও গরমমশলা দিয়ে আরও কিছুক্ষণ কষান। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে  পনিরের টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখুন। ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

নিরামিষ সবজি পনির— 

উপকরণঃ ২০০ পনির, ১টা টুকরো করা ব্রকোলি, ১/২ টুকরো ফুলকপি, ১টা টুকরো ক্যাপসিকাম, ৪টে টুকরো করা গাজর, ২টো টুকরো করা আলু, ১টা টুকরো করা টমেটো, ৫টেবিল চামচ আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা ২চা চামচ হলুদ গুঁড়ো, ২টো তেজপাতা, ১/২চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো, ১/২কাপ সাদা তেল, ১চা চামচ গরম মশলা, স্বাদ মতো নুন-চিনি। 

প্রণালীঃ একটা পাত্রে তেল গরম করে তাতে তেজপাতা ফোড়ন দিতে হবে। এবার সব সবজি নুন-হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার পনির নুন, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো দিয়ে সব সবজির সাথে ভালো করে ভাজুন। এবার মশলা দিয়ে ভালো করে কষান। তারপর দেড় কাপ জল দিয়ে ঢাকা দিন। জল টেনে এলে  গরমশলা দিয়ে নেড়ে নামিয়ে নিলেই তৈরি নিরামিষ সবজি পনির।

You might also like!