Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

Technology

2 years ago

WhatsApp: হোয়াটসঅ্যাপের ক্যামেরা ফিচারে আসছে নয়া চমক!

New surprises coming to WhatsApp's camera feature!
New surprises coming to WhatsApp's camera feature!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রতিনিয়ত নিজেকে আপডেট করে চলেছে হোয়াটসঅ্যাপ। নানা নতুন নতুন ফিচার এনে ইউজারদের চমকে দিচ্ছে মেটার অন্তর্ভূক্ত এই মেসেজিং অ্যাপ। অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতাও হচ্ছে আরও মজাদার। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। শোনা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে হোয়াটসঅ্যাপের ক্যামেরা ফিচারে আসছে নতুনত্ব।

সূত্রের খবর, iOS বিটা ভার্সানে নতুন ফিচারটি চোখে পড়েছে। অর্থাৎ আইফোন ইউজারদের ক্যামেরার ফিচারে আসছে চমক। ঠিক কী বদল লক্ষ্য করা গিয়েছে? জানা যাচ্ছে, জুম কন্ট্রোল ফিচারে পরিবর্তন আসছে। যার অর্থ হোয়াটসঅ্যাপের ক্যামেরা অন করে ছবি তুললে এখন আরও অনায়াসে এবং মসৃনভাবে ক্যামেরা জুম করা যাবে। অ্যাপটির ২৪.৯.১০.৭৫-এর আপডেটেড ভার্সানে এই নয়া জুম কন্ট্রোল ফিচারটি পাবেন ইউজাররা।

এর মাধ্যমে নির্ঝঞ্ঝাটে জুম লেভেল অ্যাডজাস্ট করতে পারবেন। এর আগে ভিডিও রেকর্ডের জন্য ক্যামেরা বাটনে জোরে প্রেস করে সোয়াইপ আপ কিংবা ডাউন করে জুম করতে হত। কিন্তু এবার আরও সহজে জুম কমানো কিংবা বাড়ানো যাবে। এতে যে ইউজারের মুখে হাসি ফুটবে, তা বলাই বাহুল্য।

অ্যান্ড্রয়েড হোক কিংবা iOS। মাঝেমধ্যেই নয়া ফিচার যুক্ত হতে থাকে হোয়াটসঅ্যাপে। ইউজারদের সুবিধার কথা মাথায় রেখেই বদল ঘটে এই প্ল্যাটফর্মে। ডিসঅ্যাপিয়ারিং অপশন থেকে স্টেটাস, নানা ক্ষেত্রেই বদল ঘটিয়ে ইউজারদের মন জিতে নিয়েছে হোয়াটসঅ্যাপ। এবার নয়া ক্যামেরা ফিচারের অপেক্ষায় আইফোন ইউজাররা।

You might also like!