Breaking News
 
CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন Anti-paper leak Bill: বিরোধীদের হট্টগোলের মাঝেই প্রশ্নফাঁস রোধ বিল, সংসদে ধর্মেন্দ্রকে ঘিরে বিজেপির বার্তা Supreme Court: প্রতিবাদ মানেই লাঠিচার্জ নয়, শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার নিয়ে বড় বার্তা সুপ্রিম কোর্টের Kajal Sheikh: ডিম হামলা থেকে ‘চোর’ স্লোগান, ঋতব্রতপন্থী কাজল শেখকে ঘিরে ফের সরগরম রাজ্য রাজনীতি PM Modi pays tribute to Kargil-Vijay-Diwas: কার্গিল বিজয় দিবসে বীর সেনাদের শৌর্য্যকে স্মরণ প্রধানমন্ত্রী মোদীর

 

Life Style News

3 years ago

Food For Cool Brain: মেজাজ বশে রাখতে চান? তালিকায় কোন পাঁচ খাদ্য রাখবেন?

Want to keep the mood under control? Keep these five foods in your diet
Want to keep the mood under control? Keep these five foods in your diet

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃঅল্পেতেই মেজাজ হারিয়ে ফেলেন অনেকে। ফলে কাছের মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়। এর থেকে মুক্তি পেতে চাইছেন? এক্ষেত্রে আপনাকে নিজের খাদ্যতালিকায় সামান্য বদল আনতে হবে। কারণ এই বিশেষ খাবারগুলি আপনার মেজাজকে সহজেই নিয়ন্ত্রণে রাখতে পারবে।

তালিকায় কোন পাঁচ খাদ্য রাখবেন?

১. ডার্ক চকোলেট

রাগ আয়ত্তে রাখতে ডার্ক চকলেটের জুড়ি মেলা ভার। এই চকলেটের সুগন্ধ আপনার মেজাজকে ফুরফুরে রাখবে।

২.পচনশীল খাবার

দই জাতীয় পচনশীল খাবার হজমের উন্নতি করে এবং শরীরে সেরাটোনিন হরমোনের মাত্রা বাড়িয়ে মন ভাল রাখতে সাহায্য করে।

৩. ফাইবার যুক্ত খাবার

মুসলি, ওটসের মতো উচ্চ ফাইবার যুক্ত খাবার আপনার শরীরে পর্যাপ্ত এনার্জির জোগান দেবে। যার ফলে শান্ত থাকবে আপনার মেজাজ।

৪. ড্রাই ফ্রুটস

ফাইবার এবং প্রোটিনে ভরপুর ড্রাইফ্রুটে অ্যামিনো অ্যাসিড থাকে যা দেহে সেরোটনিন হরমোন তৈরি করে। ওই হরমোনের জেরে মন হালকা থাকে। আর বশে থাকে মেজাজ।

৫. কলা

মেজাজ ভাল রাখতে কলার জুড়ি মেলা ভার। কারণ কলা রক্তে থাকা শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এতে ভাল থাকে মন মেজাজ।

You might also like!