Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Life Style News

2 years ago

Pedicure Tips: পায়ে পায়েই তো পুজোর গল্প, পেডিকিওর না করলে চলে? রইল ঘরোয়া টিপস

Pedicure Tips
Pedicure Tips

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজোয় ঘোরাঘুরি হবে প্রচুর, সঙ্গে গাড়ি থাকুক না থাকুক, বড় ঠাকুর দেখতে গেলে হাঁটা ছাড়া গতি নেই। শেষ মুহূর্তে মুখের মেকআপ ঠিক হয়েই যায়, শুধু যেটা বাদ পড়ে, পায়ের পরিচর্যা। পুজোর লুকে কিন্তু ওটাও খুব গুরুত্বপূর্ণ।

পুজোর আগে অফিসে ছুটি নেই, অতএব পদচর্চা যা করার, বাড়িতেই করা ভালো।

নিয়মিত পা ধুয়ে পায়ের ত্বক মসৃণ থাকবে। বাড়ি ফেরার সঙ্গে সঙ্গেই ভালোভাবে পা পরিষ্কার করা জরুরি। সম্ভব হলে অল্প গরম জলে পা ডুবিয়ে রাখুন। পা ডোবানোর আগে লিকুইড সাবান, বডি ওয়াশার কিংবা শ্যাম্পু মিশিয়ে নিন জলে। ২০ মিনিট পর স্বাভাবিক তাপমাত্রার জলে পা পরিষ্কার করে ফেলুন। অল্প গরম জলে পা ভিজিয়ে রাখলে সহজে ময়লা পরিষ্কার করা যায়, পায়ের শুষ্কতাও কমে আসে।

পেডিকিওর সেটের ব্রাশে তরল সাবান নিয়ে এর মাধ্যমে নখ পরিষ্কার করে নিতে পারেন। পায়ের নখে নেলপালিশ থাকলে তা দুই দিন পরপর উঠিয়ে ফেলা ভালো।

রাতে ঘুমানোর আগে পায়ের পাতায় বেশি করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। এরপর ঘুমানোর আগে আর নামবেন না। সকালে পায়ের অনুভূতিটাই হবে সতেজ, বিশেষ করে গোড়ালিতে।

বাইরে যাওয়ার আগে পায়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। রোদে বেরোনোর আগে ইচ্ছা হলে পায়ের ত্বকে সানস্ক্রিন মাখতে পারেন। বাইরে থাকলে পা হাইড্রেটেড রাখতে ওয়েট টিস্যুও ব্যবহার করতে পারেন। পায়ের ত্বক খুব সংবেদনশীল হলে পা-ঢাকা জুতা পরাই ভালো।


You might also like!