Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Life Style News

2 years ago

Kolkata Metro: স্বাধীনতা দিবসে বদলে যাচ্ছে মেট্রোর সময়সূচি! কখন কখন চলবে জানেন?

Kolkata Metro Timetable
Kolkata Metro Timetable

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আগামীকাল স্বাধীনতা দিবস। এবছর ৭৮ তম স্বাধীনতা দিবসে পদার্পণ করেছে স্বাধীনতা দিবস। এই দিন স্কুল, কলেজ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি থাকার জন্য অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারে। তবে তার আগে জেনে নিন মেট্রোর সময়সূচি।

মেট্রোর সংখ্যা অনেক কম থাকবে। কলকাতা মেট্রো সূত্রে খবর, এদিন নিউ গড়িয়া এবং দক্ষিণেশ্বরের মধ্যে ১৮৮ টি মেট্রো চলবে। অন্য দিনে ব্লু লাইন করিডোরে চলবে ২৮৮ টি মেট্রো। এদিন চলবে ৯৪ টি মেট্রো। জানা গিয়েছে, স্বাধীনতা দিবসের দিন নিউ গড়িয়া এবং দক্ষিণেশ্বর স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬ টা ৫০ মিনিটে। শেষ মেট্রো দুই স্টেশন থেকে ছাড়বে রাত ৯ টা ৪০ মিনিটে। অন্যান্য দিনে শেষ মেট্রো চলে রাত ১০ টা ৪০ মিনিটে। ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরেও এদিন মেট্রোর সংখ্যা তুলনামূলক কম থাকবে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত ৯০ টি মেট্রো চলবে এদিন। অন্যান্য দিনে চলাচল করে ১০৬ টি মেট্রো। হাওড়া ময়দান এসপ্ল্যানেড রুটে অন্যান্য দিন চলাচল করে ১৩০ টি মেট্রো। স্বাধীনতা দিবসে এই রুটে ৯০ টি মেট্রো চলবে বলেই মত মেট্রো। 

You might also like!