Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

kolkata

2 years ago

Suvendu Adhikari:'গদ্দারদের জায়গা', মুখ্যমন্ত্রীর মন্তব্যে তোপ দেগে ভিডিও ভাগ শুভেন্দুর

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ১৬ মে  : “মেদিনীপুরের কাঁথিতে ছিল, গদ্দারদের জায়গায়। আমাদের পুলিশ দু’ঘন্টার মধ্যে ধরে দিয়েছে”। সভামঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক এই মন্তব্যের ভিডিও যুক্ত করে বৃহস্পতিবার তাঁর কাঁথি সফরের প্রাক্কালে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এরপর শুভেন্দুবাবু এর জবাব দিয়েছেন একটি সভামঞ্চে। তিনি প্রশ্ন করেছেন, “মেদিনীপুরের গদ্দার? মেদিনীপুরে আপনারা সকলে গদ্দার? এই মমতা ব্যানার্জীর মানসিকতা হচ্ছে কালীঘাটের পুতিগন্ধময় নালার পাশে থাকলে যা হয়, তাই। আরে মেদিনীপুরে গদ্দার জন্মায় না! মেদিনীপুরে বিদ্যাসাগর জন্মায়, বর্ণপরিচয়ের স্রষ্টা। জন্মায় বিস্ময়বালক ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করে।”

মুখ্যমন্ত্রীর বক্তব্যের ৪০ সেকেন্ডের ভিডিওর সঙ্গে নিজের বক্তৃতার ২ মিনিট ২৭ সেকেন্ডের ভিডিও যুক্ত করে এক্স হ্যান্ডলে ভাগ করেছেন শুভেন্দুবাবু। এই সঙ্গে লিখেছেন, “স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান মেদিনীপুরের পবিত্র ভূমি তে পদার্পণ করার আগে স্মরণে রাখা উচিত স্বাধীনতা সংগ্রামী, শহিদ, বিপ্লবী, সমাজ সংস্কারক, বিশিষ্ট লেখক, শিল্পী, প্রাতঃস্মরণীয় পূজ্যপাদ মহান ব্যক্তিত্বদের জন্মভূমি ও কর্মভূমি হলো মেদিনীপুর।

শুভেন্দুবাবু লিখেছেন, “এখানকার বাসিন্দাদের পুঁজি হলো স্বাভিমান ও আত্মমৰ্যাদা। যারা এই কথা ভুলে, এই পবিত্র ভূমির উদ্দেশ্যে কু'কথা বলতে দ্বিধা করেন না, তাদের জন্য এখানকার লোকেদের মনে কোনো স্থান নেই।”


You might also like!