Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

kolkata

1 year ago

Weather Forcast: হালকা কুয়াশায় মৃদু শীতের আমেজ, ১৯ ডিগ্রিতে কলকাতার তাপমাত্রা

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ৫ ফেব্রুয়ারি : মঙ্গলে তাপমাত্রা নামলেও, বুধে নামল না। পশ্চিমবঙ্গে শীতের খামখেয়ালিপনা অব্যাহত। বুধবার সকালে হালকা কুয়াশায় মৃদু শীতের আমেজ অনুভূত হল শহর ও শহরতলিতে। মহানগরী কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি বেশি।

ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার ওঠা-নামা অব্যাহত থাকবে। ফেব্রুয়ারি প্রথমার্ধে সর্বনিম্ন তাপমাত্রা মাঝে মাঝে কমলেও, কলকাতা ও সংলগ্ন এলাকায় কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ৭ জেলায় এবং উত্তরবঙ্গের ৩ জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। উত্তরবঙ্গে স্বভাবিকের কাছাকাছিই থাকতে পারে তাপমাত্রা।

বুধবার সকালে কুয়াশার আধিক্য ছিল শহর ও শহরতলিতে। বেশ কয়েকটি জেলায় সকাল ৯টা পর্যন্ত কুয়াশা ছিল। তবে বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যায়। আপাতত দক্ষিণবঙ্গের সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

You might also like!