kolkata

1 hour ago

West Bengal Election 2026: কালীঘাটে শুভেন্দুকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান, বাড়ছে নির্বাচনী উত্তেজনা

Suvendu in Kalighat
Suvendu in Kalighat

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণের দিন কালীঘাট এলাকায় তীব্র উত্তেজনা ছড়ালো। এই কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বুথ পরিদর্শনে গেলে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন।

জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী যখন কালীঘাট এলাকায় বুথ পরিদর্শনে পৌঁছান, তখন সেখানে উপস্থিত তৃণমূল কর্মী ও সমর্থকরা তাঁকে ঘিরে ধরে “চোর-চোর” স্লোগান দিতে শুরু করেন। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে বিজেপি সমর্থকরাও “জয় শ্রীরাম” ধ্বনি দেন। দুই পক্ষের এই পাল্টা স্লোগানে কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের মোড়ে হয় রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়।

পরিস্থিতি বেগতিক দেখে শুভেন্দু অধিকারী ঘটনাস্থল থেকেই নির্বাচন কমিশনে অভিযোগ জানান এবং কেন্দ্রীয় বাহিনী ডাকার কথা বলেন। কিছুক্ষণের মধ্যেই বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী এলাকায় পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হালকা লাঠিচার্জ করেছে বলেও খবর পাওয়া গিয়েছে।

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল কাউন্সিলর তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, এলাকায় শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছিল। কিন্তু শুভেন্দু অধিকারীর অভিযোগের পর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী বিনা কারণে লাঠিচার্জ করেছে।

You might also like!