Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 week ago

Suvendu Adhikari's PA Shot Dead: চন্দ্রনাথ খুনের ঘটনায় সিট গঠন, তদন্তকারী দলে সিআইডিও

Bengal Police Form Special SIT Led By CID IG
Bengal Police Form Special SIT Led By CID IG

 

কলকাতা, ৭ মে : শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের হত্যার তদন্তে এ বার বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হল। এই তদন্তকারী দলে রাজ্য পুলিশের আধিকারিকদের পাশাপাশি সিআইডি-র আধিকারিকেরাও রয়েছেন। তবে কত জন সদস্যকে নিয়ে এই সিট গঠিত হয়েছে, তা আপাতত স্পষ্ট নয়।

বৃহস্পতিবার সকালে বিএসএফ-এর ডিজি প্রবীণ কুমার মধ্যমগ্রামের ঘটনাস্থলে যান। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধনাথ গুপ্ত বুধবার রাতেই গিয়েছিলেন মধ্যমগ্রামের হাসপাতালে। রাজ্যের পুলিশ প্রধান সিদ্ধনাথ জানিয়েছেন, অপরাধে ব্যবহৃত একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। নম্বরপ্লেট অনুযায়ী সেটি শিলিগুড়ির। তবে নম্বরপ্লেটটি ভুয়ো বলে মনে করা হচ্ছে।

চন্দ্রনাথ হত্যার তদন্ত করছে সিআইডিও। বৃহস্পতিবার সকালেই রাজ্যের তদন্তকারী সংস্থার আধিকারিকেরা পৌঁছে যান মধ্যমগ্রামের ঘটনাস্থলে। রাজ্য পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের একটি প্রতিনিধিদল বুধবার রাতেই পৌঁছে যায় সেখানে। যে গাড়িটিতে চন্দ্রনাথ ছিলেন, সেই গাড়ি থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক আধিকারিকেরা।

You might also like!