kolkata

1 hour ago

Rabindra Jayanti 2026: স্মরণে কবিগুরু, গানে-কবিতায় রবীন্দ্র জয়ন্তী উদযাপন

Rabindranath Tagore
Rabindranath Tagore

 

কলকাতা, ৯ মে : জন্মবার্ষিকীতে নাচে, গানে ও কবিতার মাধ্যমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। রাজ্যজুড়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হচ্ছে দিনটি। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রভাত ফেরি মধ্য দিয়ে কবিগুরুকে স্মরণ করছেন অগণিত মানুষ। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে প্রতি বছরের মতো এবারও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ ‘কবি প্রণাম’ অনুষ্ঠান আয়োজিত হয়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রবীন্দ্র জন্ম ও প্রয়াণ কক্ষে মাল্যদান, রবীন্দ্রসঙ্গীত, ও রচনা পাঠের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা জানানো হয়।

You might also like!