Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

11 months ago

Photographic Association of Dum Dum: গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় শুরু হলো আলোকচিত্র প্রদর্শনী

Photography exhibition
Photography exhibition

 

কলকাতা, ১৩ জুন : কথায় বলে একটা ছবি হাজার শব্দের সমান। রং তুলির মাধ্যমে শূন্য ক্যানভাস যেমন একজন শিল্পী তার তুলির টানে ভরিয়ে তোলেন তেমনি আলো-ছায়ার ব্যবহারে ক্যামেরার মাধ্যমে নিজের চাওয়া পাওয়া গুলো ফুটিয়ে তুলতে পারেন একজন ফটোগ্রাফার। এরকম ১১১ জন ফটোগ্রাফারের আলোকচিত্র নিয়ে গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় থেকে শুরু হলো আলোকচিত্র প্রদর্শনী। বিখ্যাত আলোকচিত্রী বেনু সেন প্রতিষ্ঠিত ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ দমদমের 'স্টুডেন্টস অ্যান্ড মেমবার্স এক্সিবিশন অফ ফটোগ্রাফিক আর্ট' এর এবার উনপঞ্চাশ বর্ষ।

বৃহস্পতিবার প্রদর্শনীর সূচনা করেন প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপিকা রঞ্জনা রায়। প্রদর্শনী সভাপতিত্ব করেন প্রাক্তন বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায়। প্রদর্শনী ঘুরে দেখে অসীম বাবু জানান, তিনি অত্যন্ত আপ্লুত। অধ্যাপিকা রঞ্জনা রায় বলেন, একই প্রদর্শনীতে শিক্ষক ছাত্রের ছবির এমন সমাহার তিনি আগে দেখেনি। প্রকৃতি, পরিবেশ, পোট্রেট, ফরম, ফিগার, অ্যাবস্ট্রাক্ট ফটোগ্রাফের পাশাপাশি এআই কে মাধ্যম করে তৈরি ছবিও স্থান পেয়েছে প্রদর্শনীতে। তিনদিনের এই প্রদর্শনী চলবে ১৪ জুন পর্যন্ত, বিকেল তিনটে থেকে রাত আটটা।


You might also like!