Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Country

1 month ago

BSF 61st Raising Day: বিএসএফ দেশপ্রেমের সমার্থক একটি শক্তি , অমিত শাহ

Home Minister Amit Shah
Home Minister Amit Shah

 

নয়াদিল্লি, ১ ডিসেম্বর : বিএসএফ-এর প্রতিষ্ঠা দিবসে সাহসী এই বাহিনীর প্রতিটি জওয়ান ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স মাধ্যমে তিনি জানান, বিএসএফ দেশপ্রেমের সমার্থক একটি শক্তি। সোমবার সকালে এক্স মাধ্যমে অমিত শাহ জানান, "বিএসএফ কর্মীদের এবং তাঁদের পরিবারবর্গকে প্রতিষ্ঠা দিবসের উষ্ণ শুভেচ্ছা। প্রচণ্ড দেশপ্রেমের সমার্থক শক্তি, বিএসএফ সর্বদা দেশের সম্মানকে সমুন্নত রেখেছে এবং বীরত্বের সঙ্গে নাগরিকদের মঙ্গল রক্ষা করেছে। সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে তাঁরা যে দেশপ্রেমের অমর শিখা প্রজ্বলিত রেখেছে, তা প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয়দের পথ দেখাবে। কর্তব্য পালনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী সাহসী যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা।"

You might also like!