Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

kolkata

1 month ago

RG Kar Medical College and Hospital: স্ট্রেচার ছাড়াই হাঁটিয়ে শৌচালয়ে, আরজি কর হাসপাতালে রোগীর মৃত্যুর অভিযোগ

Patient Dies At RG Kar
Patient Dies At RG Kar

 

কলকাতা, ২৩ মার্চ : ফের আরজি কর হাসপাতালের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ। হাসপাতালে ট্রমা কেয়ারে চিকিৎসা করাতে আসা বিশ্বজিৎ সামন্ত নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সোমবার বিতর্ক সৃষ্টি হয়েছে। হাসপাতালের বিরুদ্ধে অব্যবস্থা ও গাফিলতির অভিযোগ উঠেছে। রোগীর পরিবারের অভিযোগ, স্ট্রেচার ছাড়াই রোগীকে হাঁটিয়ে শৌচালয়ে নিয়ে যাওয়া হয়, এর পরেই মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে।

আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ারে ফের অব্যবস্থার অভিযোগ। চিকিৎসা করাতে এসে হাসপাতালের অব্যবস্থার কারণে এক রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পরিবার। অভিযোগ, শৌচালয়ে যাওয়ার জন্য স্ট্রেচারটুকুও মেলেনি। হাঁটতে গিয়ে অচৈতন্য হয়ে পড়েন বিশ্বজিৎ সামন্ত নামের ওই রোগী। তার পরেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ।

অভিযোগ, হাসপাতালের যেখানে ওই রোগীর চিকিৎসা চলছিল, সেখানে কাছাকাছি কোনও শৌচালয় ছিল না। কর্মীদের জিজ্ঞাসা করা হলে বাইরে বা দোতলায় নিয়ে যেতে বলা হয়। দোতলায় ওঠার জন্য স্ট্রেচারও দেওয়া হয়নি। অসুস্থ অবস্থায় হেঁটে হেঁটে দোতলার শৌচালয়ে যেতে গিয়েই ওই রোগীর মৃত্যু হয়েছে, দাবি তাঁর পরিজনদের। এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

You might also like!