Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Minakshi-Kunal: কালীগঞ্জ নিয়ে প্রতিবাদী মীনাক্ষীকে কটাক্ষ কুণালের

Meenakshi Mukherjee & Kunal Ghosh
Meenakshi Mukherjee & Kunal Ghosh

 

কলকাতা, ২৪ জুন : কালীগঞ্জে বোমাবাজিতে নাবালিকার মৃত্যু নিয়ে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় কড়া মন্তব্য করায় তাঁকেই কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বললেন, ‘মীনাক্ষী মুখোপাধ্যায় কি জানেন, ওনার এক জ্যেঠুর নাম রবিন দেব থেকে সেদিন রিগিং দেব হয়ে গিয়েছিল।’ কালীগঞ্জের বোমাবাজির ঘটনায় তীব্র নিন্দা করেন মীনাক্ষী। মীনাক্ষী বলেন. “আসলে এটা বিজয়োল্লাস নয়, এটা গুন্ডাগিরি। পশ্চিমবঙ্গে এই গুন্ডারাজ সরকারি মদতে চলছে।”

কালীগঞ্জের ঘটনার প্রতিবাদ জানিয়ে কুণালও মঙ্গলবার বলেন, “এটা ঘটনা অত্যন্ত আপত্তিকর, অত্যন্ত নিন্দনীয়। আমরা তীব্র প্রতিবাদ করেছি। মুখ্যমন্ত্রী তীব্র নিন্দা করেছেন। পুলিশ পদক্ষেপ করছে। কাল রাত পর্যন্ত চার জন গ্রেফতার হয়ে গিয়েছে। কোন দল, কে আমাদের জানার দরকার নেই, মেরে পিঠের চামড়া তুলে দেওয়া উচিত।” সে প্রসঙ্গে বলতে গিয়েই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বালিগঞ্জ উপনির্বাচনে গুলিচালনার প্রসঙ্গ টেনে আনেন।

প্রসঙ্গত, সোমবার ভোটগণনা শেষ হতে না-হতেই কালীগঞ্জে বোমাবাজিতে মৃত্যু নাবালিকার! উঠেছে বিস্ফোরক অভিযোগ। বিজয় মিছিল থেকে সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য় করে বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ। তাই নিয়ে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলের নেতৃবৃন্দ।


You might also like!