Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Country

1 month ago

Delhi's Air Quality: দিল্লি দূষণের করলেই, শৈত্যপ্রবাহের পূর্বাভাস পঞ্জাব ও রাজস্থানে

Delhi's Air Quality Poor
Delhi's Air Quality Poor

 

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর : রাজধানী দিল্লি দূষণের করলেই, শুক্রবারও দিল্লির বিভিন্ন স্থানে বাতাসের গুণগতমানের সূচক থাকল ৩০০-র ওপরে। নানা স্থান ছিল ধোঁয়াশায় আচ্ছন্ন। দিল্লির আনন্দ বিহার ও অক্ষরধাম এলাকায় শুক্রবার সকালে বাতাসের গুণগতমানের সূচক ছিল উদ্বেগজনক পর্যায়ে। ইন্ডিয়া গেট এবং কর্তব্যপথ এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড হয়েছে ২৬৭। অক্ষরধাম এলাকায় বাতাসের গুণগতমানের সূচক ছিল ৩৪৮। মোটামুটিভাবে দিল্লির প্রায় অধিকাংশ স্থানেই শুক্রবার সকালে বাতাসের গুণগতমানের সূচক ছিল খারাপ পর্যায়ে।

এদিকে, দেশের বিভিন্ন রাজ্যে শৈত্যপ্রবাহের পূর্বাভাস জারি করলো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। দিল্লি, হরিয়ানা, চন্ডীগড় ও পঞ্জাবে বাড়বে শীতের দাপট। আইএমডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, রাজস্থানের বিভিন্ন অংশেও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

You might also like!