Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

kolkata

3 months ago

Kolkata Kali Puja 2025 : ৪৮টি মণ্ডপে কালী প্রতিমার যাবতীয় গয়না রক্ষার দায়িত্ব কলকাতা পুলিশের

Kolkata Kali Puja 2025 (symbolic picture)
Kolkata Kali Puja 2025 (symbolic picture)

 

কলকাতা, ২০ অক্টোবর, : এই বছর কলকাতার ৪৮টি মণ্ডপে কালী প্রতিমার যাবতীয় গয়না রক্ষার দায়িত্ব কলকাতা পুলিশেরই। রাইফেলধারী পুলিশকর্মী ও আধিকারিকরা গয়না সুরক্ষার দায়িত্ব নিয়েছেন। কালীপুজোয় অনেক বাড়িতেই কালী প্রতিমাকে সাজিয়ে তোলা হয় সোনা ও রুপোর গয়নায়। কিন্তু কলকাতার কিছু বারোয়ারি পুজোয় কালী প্রতিমা সুসজ্জিত হয়ে ওঠেন সোনা ও রুপোর গয়নায়। অনেক জায়গায় কালী প্রতিমায় কম পরিমাণ গয়না থাকলে পুজো উদ্যোক্তারা নিজেরাই নিরাপত্তারক্ষীদের নিয়োগ করে গয়না সুরক্ষিত রাখার ব্যবস্থা করেন।

এই ৪৮টি মণ্ডপে গয়নার পরিমাণ বেশি। তাই পুজো উদ্যোক্তারাই গয়নার পরিমাণ উল্লেখ করে পুলিশের কাছ থেকে সুরক্ষার জন্য সাহায্য চান। সেই আবেদনে সাড়া দিয়ে সোমবার থেকেই মণ্ডপগুলিতে বসছে পুলিশের পাহারা। কালীপুজোর শুরু থেকে বিসর্জনের সময় যতক্ষণ না গয়না খুলে নেওয়া হচ্ছে, ততক্ষণ মণ্ডপগুলিতে ক্রমাগত তিনটি শিফটে নিরাপত্তার দায়িত্ব নেবেন দু’জন করে রাইফেলধারী কনস্টেবল। তাঁদের মধ্যে কয়েকজন কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীরও। অনেকেই নিজেদের তরফ থেকে বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগ করছেন। বাড়তি নিরাপত্তার জন্য মণ্ডপে অনেকেই বসাচ্ছেন ফটক।

You might also like!