Breaking News
 
Egg attack on Sayan Banerjee: ‘কাল এ, বি, সি আক্রান্ত হবে’! সায়নের উপর ডিম হামলায় স্বতঃপ্রণোদিত মামলা হাই কোর্টে Goonda Bill West Bengal: গুন্ডাদমন বিল নিয়ে বড় ধাক্কা রাজ্যের? এনডিপিএস আইনের সঙ্গে সংঘাত, খসড়া ফেরালেন রাষ্ট্রপতি CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের

 

kolkata

3 months ago

CID: অভিষেক-কুণাল মুখোমুখি জেরায় অসংগতি! সই জাল কাণ্ডে বিধানসভায় সিআইডির অভিযান

West Bengal Assembly
West Bengal Assembly

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সই জালিয়াতি কাণ্ডে একাধিক দফায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। শুধু তিনি নন, একাধিক বিধায়ককেও এই মামলায় তলব করে জেরা করা হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি কুণাল ঘোষ-এর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়েও প্রশ্ন করা হয়। তদন্ত সূত্রে দাবি, অভিষেকের বয়ানে একাধিক অসংগতি ধরা পড়েছে। সেই সূত্র ধরেই ঘটনার শিকড় অনুসন্ধানে সোমবার দুপুর পৌনে দু’টোর দিকে বিধানসভায় পৌঁছন সিআইডি আধিকারিকরা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, স্পিকারের সচিবালয়ে রেজোলিউশন কপির সঙ্গে সম্পর্কিত নথি সংগ্রহের উদ্দেশ্যেই এই অভিযান চালানো হয়েছে। 

সই জাল কাণ্ডের তদন্তের স্বার্থে দীর্ঘদিন ধরেই রেজোলিউশনের কপি খুঁজছে সিআইডি। সেই নথির খোঁজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন তৃণমূল কার্যালয়ে তল্লাশিও চালিয়েছিল তদন্তকারীরা। কিন্তু লাভ হয়নি। দীর্ঘ তল্লাশি শেষে খালি হাতেই ফিরতে হয়েছিল তাঁদের। পরবর্তীতে আদালতের ধমক খেয়ে একপ্রকার বাধ্য হয়ে সিআইডি দপ্তরে হাজিরা দেন  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তাঁকে একাধিকবার রেজোলিউশনের কপি কোথায় আছে জিজ্ঞাসা করা হলেও তৃণমূল সাংসদ কোনও সদুত্তর দেননি। বারবার ‘জানি না’ বলে এড়িয়েছেন। পরবর্তীতে রবিবার বিধায়ক কুণাল ঘোষ ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করা হলেও অভিষেকের বয়ানে একাধিক অসংগতি মিলেছে। অর্থাৎ জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নন তদন্তকারীরা। মনে করা হচ্ছে, সেই কারণেই এবার সই জাল কাণ্ডের রহস্যভেদে বিধানসভায় সিআইডি।  কী থেকে ঘটনার সূত্রপাত থেকে শুরু করে রেজোলিউশন কপি সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তরের খোঁজে অফিসাররা বিধানসভায় গিয়েছেন বলেই খবর। 

সূত্রের খবর, সই কাণ্ডের রহস্যভেদে অভিষেক থেকে শুরু করে দলের বিধায়ক যাদের নাম জড়িয়েছে সকলকে ঘুরিয়ে ফিরিয়ে বারবার একই প্রশ্ন করছে সিআইডি। এনিয়ে তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, “এভাবে বারবার তলব, একই প্রশ্ন সকলকে করার কোনও অর্থ নেই। এতে গোটা বিষয়টা জটিল হচ্ছে। এর থেকে যাদের সই নিয়ে প্রশ্ন উঠেছে, তাঁরা সই করেছেন কি না তা সরাসরি প্রশ্ন করলেই সমস্যা অনেক সহজে মিটে যাবে।”   

You might also like!