Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

3 months ago

CM Suvendu Adhikari: বাগবাজারের ‘মায়ের ঘাটে’ আচমকাই স্বচ্ছতা অভিযানে হাজির মুখ্যমন্ত্রী শুভেন্দু

CM Suvendu Adhikari personally cleaned the bagbazar ganga ghat
CM Suvendu Adhikari personally cleaned the bagbazar ganga ghat

 

কলকাতা, ১৭ জুন : গঙ্গার ঘাটগুলিকে দূষণমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে বড়সড় উদ্যোগ নিল রাজ্য সরকার। বুধবার সাতসকালে কলকাতার ঐতিহাসিক বাগবাজারের ‘মায়ের ঘাটে’ আচমকাই স্বচ্ছতা অভিযানে হাজির হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের মন্ত্রীদের সঙ্গে নিয়ে নিজেই গঙ্গার ঘাট পরিষ্কারের কাজে হাত লাগান তিনি।

এদিন সকালে মুখ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তবে শুধু পরিদর্শনই নয়, গঙ্গার ঘাট সাফাই অভিযানে অগ্রণী ভূমিকা নিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তাঁর সঙ্গে এই বিশেষ স্বচ্ছতা অভিযানে শামিল হয়েছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায় এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী।

নবান্ন সূত্রে খবর, কলকাতার ঐতিহ্যবাহী গঙ্গার ঘাটগুলির সৌন্দর্য্যায়ন এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে রাজ্য সরকার একটি বিশেষ রূপরেখা তৈরি করেছে। তারই অঙ্গ হিসেবে এদিন বাগবাজারের মায়ের ঘাট থেকে এই অভিযানের সূচনা হলো। মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা ঘাট চত্বরের আবর্জনা পরিষ্কারের পাশাপাশি গঙ্গাকে দূষণমুক্ত রাখার বিষয়েও জোর দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানানো হয়, গঙ্গার ঘাটগুলি পরিষ্কার রাখা কেবল প্রশাসনের একার কাজ নয়, সাধারণ মানুষকেও এই বিষয়ে সচেতন হতে হবে। আগামী দিনে শহরের অন্যান্য ঘাটেও এই ধরনের পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে সরকারি সূত্রে ইঙ্গিত মিলেছে।

You might also like!