kolkata

1 hour ago

Amit Shah in BJP War Room: সল্টলেকে বিজেপি-র ওয়ার রুমে অমিত শাহ, 'জয় শ্রীরাম' স্লোগান, প্রতিষ্ঠান বিরোধী ভোট পাবে বিজেপি?

Amit Shah in BJP War Room
Amit Shah in BJP War Room

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:কথা ছিল না আসার৷ কিন্তু ভোটের সকালেই হঠাৎ সল্টলেকের বিজেপির ‘ওয়ার রুমে’ চলে আসেন অমিত শাহ৷ শেষ মুহূর্তে সল্টলেক বিজেপি দফতরে গুরুত্বপূর্ণ বৈঠক সারেন তিনি৷ প্রথম দফা ভোট শুরু হওয়ার পরেই কোনও সিডিউল না থাকলেও সল্টলেকে দলীয় দফতরে পৌঁছন অমিত শাহ৷

বাংলার বাইরের যে নেতৃত্ব গত বেশ কয়েকদিন ধরে ঘাঁটি গেড়েছিলেন৷ তাঁদের সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির ভোটের হাল-হকিকত সম্পর্কে খোঁজ নেন তিনি৷সল্টলেকে বিজেপি-র ওয়ার রুমে অমিত শাহ। 'জয় শ্রীরাম' স্লোগান চারিদিকে। প্রতিষ্ঠান বিরোধী ভোট পাবে বিজেপি? হেসে এগিয়ে গেলেন।

You might also like!