Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

4 months ago

Newtown Fire News: নিউটাউনে বহুতলে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় দমকলকর্মীরা

Kolkata Newtown Fire
Kolkata Newtown Fire

 

কলকাতা, ৮ জানুয়ারি : কলকাতায় ফের অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার ভোরে নিউটাউনের থাকদাঁড়ি এলাকায় একটি বহুতল ভবনের একাংশে আগুন লাগে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বহুতলের ওই অংশে একটি সংস্থার অফিসই আগুনের উৎসস্থল বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে দমকলের একাধিক ইঞ্জিন। কিন্তু বহুতলের উপরে যাওয়ার সিঁড়ি বন্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। এ দিন ভোরে নিউটাউনের ওই বহুতলের উপরতলার কয়েকটি জানলা থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। তার পরেই দমকলকে খবর দেওয়া হয়। দমকল ঘটনাস্থলে এলেও উপরের তলায় উঠতে পারছেন না দমকলকর্মীরা। স্থানীয় সূত্রে খবর, ওই বহুতলে বহু সংস্থার অফিস রয়েছে। তাই আগুন অন্যত্র ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। কী ভাবে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়।

You might also like!