Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

4 months ago

Road Accident: ময়দানে বাসের ধাক্কায় গাড়ি ক্ষতিগ্রস্ত, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

Maidan  Accident
Maidan Accident

 

কলকাতা, ৩০ ডিসেম্বর - কলকাতার ময়দান এলাকায় মঙ্গলবার সকালে একটি পথদুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ফোর্ট উইলিয়ামের কাছে ময়দানে ক্যাসুরিনা রোডে সকাল প্রায় ৯টা ১৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। আমতলা থেকে হাওড়াগামী যাত্রী বোঝাই একটি সরকারি বাস সজোরে ধাক্কা মারে সামনে থাকা একটি চার চাকার ছোট গাড়িতে।প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, বাসটি স্বাভাবিক গতিতেই চলছিল। সেই সময় বাসের সামনে আচমকাই চার চাকার গাড়িটি ব্রেক কষে। গাড়ির চালকের দাবি, সামনে একটি বাইক হঠাৎ পড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতেই তাকে তড়িঘড়ি ব্রেক কষতে হয়। কিন্তু বাসটি খুব কাছাকাছি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে।চার চাকার গাড়িটি তারাতলা থেকে ভিক্টোরিয়া হাউসে অবস্থিত সিইএসসির অফিসের উদ্দেশে যাচ্ছিল বলে জানা গেছে। দুর্ঘটনায় গাড়িটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও কোনও হতাহতের খবর নেই। বাসের যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়ায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ট্রাফিক পুলিশ। কিছু সময়ের জন্য ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশি তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

You might also like!