Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Mia Khalifa : হামাসকে সমর্থন মিয়া খলিফার!ভাইরাল ভিডিও দেখে যা করলেন ইহুদি মহিলাররা

Mia Khalifa (File Picture)
Mia Khalifa (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের বিতর্কে জড়ালেন প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফা। প্রসঙ্গ হামাস-ইজরায়েল সংঘর্ষ! ভিডিওটি ভাইরালও হয়ে গিয়েছে। কিন্তু কী এমন ঘটল যে বচসা শুরু হল?

৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। সেই হামলায় প্রাণ হারিয়েছিল প্রায় ১ হাজার ৪০০ মানুষ। আর এর পরই মুখ খুলেছিলেন মিয়া। আর সেই হামলার সমর্থনে পালটা আক্রমণ করে তেল আভিভ। কিন্তু এই পরিস্থিতিতে হামাসকে সমর্থন করেছিলেন মিয়া। নিজের এক্স হ্যান্ডলে লেখেন, ‘আপনি যদি প্যালেস্তাইনের পরিস্থিতির দিকে দেখেন এবং প্যালেস্তিনীয়দের পক্ষ না নেন তাহলে আপনি জাতিবিদ্বেষের ভুল প্রান্তে রয়েছেন এবং ইতিহাস তা দেখিয়ে দেবে।’

আর এই পোস্টের পরই বিতর্কে জড়ালেন প্রাক্তন পর্ন তারকা। সেই বিতর্কের রেশ যে একই রয়েছে এবং ইহুদিদের যে মিয়ার প্রতি বিদ্বেষ বাড়ছে, তেমনটাই দাবি মিয়ার। ঠিক কী হয়েছিল? ভিডিওটি পোস্ট করে তিনি জানিয়েছেন, বিমানবন্দরের লবিতে তাঁকে এক মহিলা অনুসরণ করছিলেন। তার পরই তাঁর সঙ্গে কথা কাটাকাটি হয় মিয়ার। ৪৩ সেকেন্ডের ক্লিপে মহিলাকে বলতে শোনা গিয়েছে, ”অ্যাম ইজরায়েল চাই।” এই বাক্যটি ইহুদিদের সমর্থনে বলে থাকেন ইজরায়েলের সমর্থকরা। বার বার তাঁকে এই কথাটি বলতে শোনা যায়। জবাবে মিয়া জানতে চান, ”আপনি কি বাসের জন্য দাঁড়িয়ে রয়েছেন?” কিন্তু মহিলা সেই প্রশ্নের জবাবেও ওই কথাই বলতে থাকেন। এর পর মিয়া তাঁকে কটাক্ষ করে বলেন, ”আপনার গা থেকে পচা গন্ধ বেরচ্ছে।”

ভাইরাল হয়েছে ভিডিওটি। বহু নেটিজেন পাশে দাঁড়িয়েছেন মিয়া খলিফার। আবার তাঁর বিরোধিতাও করেছেন অনেকে। উল্লেখ্য, অতীতেও নানা স্পর্শকাতর বিষয়ে মন্তব্য করে বিতর্কে জড়াতে দেখা গিয়েছে প্রাক্তন পর্ন তারকাকে।


You might also like!