Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Khalistani activity in California: আমেরিকায় হিন্দু মন্দিরে খলিস্তানি হামলা, লেখা হল খলিস্তানপন্থী স্লোগান

Picture of that temple in California (Collected)
Picture of that temple in California (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ক্যালিফোর্নিয়ায় মন্দিরের গায়ে ‘খলিস্তান জিন্দাবাদ’, ‘মোদি ইজ টেররিস্ট’ ইত্যাদি স্লোগান লিখে দেওয়ার অভিযোগ উঠেছে জঙ্গি সংগঠনটির তরফে। উল্লেখ্য, গত মাসেই আক্রান্ত হয়েছিল ক্যালিফোর্নিয়ার স্বামীনারায়ণ মন্দির। আমেরিকায় পরপর এমন হামলায় উদ্বিগ্ন সেদেশের হিন্দুরা।

জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ার হেওয়ার্ডে অবস্থিত শেরাওয়ালি মন্দিরে হামলা চালিয়েছে খলিস্তানিরা। মন্দিরের সামনের তোরণে কালো রঙে একাধিক স্লোগান লিখে দেওয়া হয়েছে। খলিস্তান জিন্দাবাদের পাশাপাশি স্লোগান লেখা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও। জঙ্গি তকমা দেওয়া হয়েছে তাঁকে।

তোরণের ছবিটি সোশাল মিডিয়ায় পোস্ট করেছে আমেরিকার হিন্দু ফাউন্ডেশন। তাদের তরফে অভিযোগ, “মাত্র দুসপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়ার স্বামীনারায়ণ মন্দিরে হামলা হয়েছিল। আবারও আক্রান্ত হল হিন্দু মন্দির।” খলিস্তানি হামলা রুখতে মন্দিরে নিরাপত্তা আরও বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনটি।

দীর্ঘদিন ধরেই কানাডায় একাধিক হিন্দু মন্দির লক্ষ্য় করে হামলা চালাচ্ছে খলিস্তানিরা। মন্দিরের গায়ে বিতর্কিত স্লোগান লেখা থেকে শুরু করে মন্দিরে ঢুকে চুরি-একাধিক অভিযোগ দায়ের হয়েছে। বেশ কয়েকজনের বিরুদ্ধে পদক্ষেপও করেছে স্থানীয় প্রশাসন।ভারতের বন্ধুরাষ্ট্রে বারবার হিন্দু মন্দিরে হামলার ঘটনায় বাড়ছে উদ্বেগ।

You might also like!