Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Riddhi-Surangana:'...চুমুর দিব্যি তোমাকেই চাই', টাইমস স্কোয়ারে ঋদ্ধি-সুরঙ্গনার ভালোবাসার জোয়ার

Riddhi-Surangana
Riddhi-Surangana

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  '...চুমুর দিব্যি তোমাকেই চাই', টাইমস স্কোয়ারে সুরঙ্গনাকে ঠোঁটঠাসা চুমু ঋদ্ধির! · টলিউডের অন্যতম মিষ্টি জুটি ঋদ্ধি সেন ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। ঠোঁটঠাসা চুমুতেই উদযাপন করলেন জীবনের সুন্দর এক মুহূর্ত। দুজনের এই মুহূর্তের সাক্ষী থাকলেন বন্ধু রাজর্ষি নাগ। তিনমূর্তি একসঙ্গেও পোজ দিয়েছেন ক্যামেরার সামনে।

৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে (NABC) অংশগ্রহণ করতে মার্কিন মুলুকে পাড়ি দেন ঋদ্ধি, সুরঙ্গনা, রাজর্ষি। প্রতিবছর এই বঙ্গ সম্মেলন হয়। এবারে ৪, ৫ ও ৬ জুলাই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে কৌশিক সেন, রেশমি সেনও ছিলেন। হ্যামলেটের চরিত্রে অভিনয় করার জন্য পুরস্কার পান ঋদ্ধি। তার জন্য NABC এবং IBEA-এর জুরিদের ধন্যবাদও দেন।

এবারের নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে টলিউডের একঝাঁক তারকাকে দেখা যায়। উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, ঋতুপর্ণা সেনগুপ্ত, মমতা শঙ্কর, চূর্ণী গঙ্গোপাধ্যায়, সোহিনী সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, চঞ্চল চৌধুরী, অর্জুন চক্রবর্তী, উজান গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, সুদেষ্ণা রায়, ইশা সাহা। এঁদের অনেকেই শিকাগোর অভিজাত হোটেলে ছিলেন। সেখানে আবার আগুন আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঘটনার জেরে তড়িঘড়ি হোটেল থেকে বেরিয়ে বাইরে দাঁড়াতে হয় তারকাদের। ঘণ্টা খানেকের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। হোটেলে ঢোকার অনুমতি পান সকলে। কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই খবর।

You might also like!