Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

Country

2 months ago

Cockroach Janata Party: নিট আন্দোলনের পর এবার রাজনীতির ময়দানে? বড় ইঙ্গিত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা দীপকের

Cockroach Janata Party Meeting
Cockroach Janata Party Meeting

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্রথম দফার আন্দোলনে নিজেদের দাবি প্রতিষ্ঠার পর এবার নতুন লক্ষ্য ঠিক করতে বৈঠকে বসেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আন্দোলনের পর সরাসরি রাজনীতির ময়দানে নামবে কি না, তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে। এই আবহে দলের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগরে দু’দিনের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে শীর্ষ নেতারা সেখানে পরবর্তী কৌশল নিয়ে আলোচনা করছেন। বৈঠকের ফাঁকেই দলের আগামী পরিকল্পনা ও সম্ভাব্য রাজনৈতিক রূপরেখা নিয়ে একাধিক ইঙ্গিত দিয়েছেন দীপকে, যা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। 

উদ্দেশ্য ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, শিক্ষাব্যবস্থার সংস্কার, প্রশ্নফাঁসের জেরে আত্মঘাতী পড়ুয়াদের পরিবারের জন্য আর্থিক সাহায্য আদায়। সেই উদ্দেশ্য সাধিত হয়েছে। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার পড়ুয়াদের আন্দোলনকে স্বীকৃতি দিয়ে তাঁদের সব দাবি মেনে নিয়েছে। ধর্মেন্দ্র ইস্তফা দেওয়ার পর অভিজিৎ জানিয়েছিলেন, ”আপাতত একটা জিনিসই আমার মাথায় কাজ করছে, বাড়ি গিয়ে ঘুমোতে হবে। আমার পরিবারের সঙ্গে দেখা করতে হবে। দু’মাস বাড়ির বাইরে। একটু বিশ্রাম চাই। আমার মনে হয়, যেটা ঘটেছে সেটা আমাদের জন্য সত্যিই গর্বের। সত্যিই খুশি হওয়ার মতো মুহূর্ত।” রাজনীতিতে যোগদান নিয়ে সেসময়ে স্পষ্ট করে কিছু জানাননি অভিজিৎ। 

প্রথম আন্দোলনের পর এবার ‘ককরোচ’রা নতুন ইস্যুর সন্ধানে নেমে পড়েছে। নিটের পর এবার ঝাড়খণ্ডে লাগাতার পরীক্ষা ব্যর্থতা নিয়ে সরব হতে চলেছে তারা। ঝাড়খণ্ডের পাবলিক সার্ভিস কমিশন এবং স্টাফ সিলেকশনের পরীক্ষায় দীর্ঘদিন ধরে অনিয়ম চলছে, এই অভিযোগে ইতিমধ্যেই আন্দোলনে নেমেছেন সেরাজ্যের ছাত্ররা। বৈঠকের প্রথম দিনে দীপকে জানিয়ে দিয়েছেন, “দেশের যে প্রান্তে পড়ুয়ারা আন্দোলন করছে, সুর চড়াচ্ছে আমরা তাদের পাশে আছি। যদি দরকার হয় আমরা ঝাড়খণ্ডেও যাব। সেই নিয়ে আলোচনা হবে বৈঠকে।”

এভাবেই কি তাহলে রাজনীতির ময়দানে পা রাখবে ককরোচ জনতা পার্টি? সেই সম্ভাবনা অবশ্য আপাতত উড়িয়ে দিয়েছেন দীপকে। তাঁর কথায়, “এখনই আমরা নিজেদের রাজনৈতিক দল হিসাবে দেখতে চাইছি না। যদিও মিডিয়া ওই বিষয়টি নিয়েই বেশি আগ্রহী। আপাতত আমরা প্রেশার গ্রুপ হিসাবে কাজ চালিয়ে যাব।” দিল্লির গণ্ডি পেরিয়ে এবার গোটা দেশে নিজেদের ছড়িয়ে দিতে চাইছে ‘ককরোচ’রা। মূলত পড়ুয়াদের আন্দোলনের সঙ্গেই যুক্ত থাকতে চায় সিজেপি। 

You might also like!