Breaking News
 
Krishak Bandhu: কৃষকবন্ধুর তালিকা নিয়ে দুশ্চিন্তা? যোগ্য উপভোক্তাদের জন্য বড় আশ্বাস কৃষিমন্ত্রীর CM Suvendu Adhikari: মাতঙ্গিনী হাজরার মৃত্যুদিনে শ্রদ্ধা শুভেন্দুর, ‘আগে কোনও মুখ্যমন্ত্রী আসেননি’ মন্তব্য ঘিরে চর্চা Calcutta High Court: কোলাঘাট তল্লাশি মামলায় নতুন মোড়, পুলিশ রিপোর্টে ‘রাজনৈতিক উদ্দেশ্য’, মামলা খারিজ হাই কোর্টে Nandigram Bypoll Twist: জেল থেকে বেরিয়েই নির্বাচনী লড়াই! নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলনকে অন্তর্বর্তী জামিন Hasirani Rath: ‘জন্মের আগেই মাধ্যমিক!’ হলফনামা বিতর্কে কংগ্রেসের মামলা খারিজ, স্বস্তি হাসিরানি রথের Election Commission News: কমিশনের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বিতর্ক, জ্ঞানেশ কুমারকে ঘিরে মামলা শুনবে শীর্ষ আদালত

 

Health

1 year ago

Benefits of Dates: সুস্বাস্থ্য বজায় রাখতে প্রত্যহ খেজুর খান, জেনে নিন একঝলকে খেজুরের উপকারিতা!

Dates (Symbolic picture)
Dates (Symbolic picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: চিনিতে অনীহা অনেকের। আবার অনেকে চিকিৎসকের পরামর্শ মেনে চিনি খাননা। তবে তাঁরা কিন্তু স্বাদ মেটানোর জন্য খেজুর খেতেই পারেন। ওজন ঝরানোর জন্য ডায়েটে খেজুর গুরুত্বপূর্ণ। ভিটামিন বি৬, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামে সমৃদ্ধ খেজুর শরীরের আরও অনেক উপকার করে। খেজুরের আচার, চাটনি কিংবা পুজোর প্রসাদ, সর্বত্রই খেজুর জনপ্রিয় উপাদান। শীতের মরশুমেও সুস্বাস্থ্যের জন্য খেজুর প্রয়োজনীয় উপাদান। তাই পুষ্টিবিদরা মনে করেন, নিয়মিত খেজুর খেলে আপনার স্বাস্থের মান উন্নত হবে। 

জেনে নিন, মানবদেহে খেজুরের কার্যকারিতাঃ 

১) হজমে সহায়কঃ হজমের সমস্যা থাকলে খেজুর ভীষণ উপকার। বিশেষ করে কোষ্ঠকাঠিন‍্যের সমস‍্যায় খেজুর দাওয়াই হিসাবে কাজ করে।

২) হার্টের সুরক্ষায়ঃ হার্টের রোগীদের জন্য খেজুর ভীষণ ভাল। কারণ খেজুরে রয়েছে পটাশিয়াম। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা থেকে রক্তে শর্করার পরিমাণ বাড়তে না দেওয়া, খেজুরের গুণের শেষ নেই।

৩) হাড়ের যত্নেঃ একটা নির্দিষ্ট বয়সের পর থেকে আমাদের হাড় ক্ষয় হতে শুরু করে। তাই আগে থেকে হাড়ের দেখাশোনা করা প্রয়োজন। খেজুর হাড়ের জন‍্য ভালো। ফসফরাস, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়ামের মতো খনিজ উপাদান রয়েছে খেজুরে। এই প্রতিটি উপাদান হাড় শক্তিশালী ও মজবুত করে। 

৪) হাঁপানির যমঃ শীতকালে আবহাওয়া পরিবর্তনের ফলে বহু মানুষ হাঁপানিতে ভোগেন।  চিকিৎসক এবং আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, সকালে এবং সন্ধ্যায় ১ বা ২ টি করে খেজুর খেলে শরীর গরম থাকে, হাঁপানি নিয়ন্ত্রণে থাকে। 

৫) ত্বকের যত্নেঃ অনেকসময় ত্বক শুষ্ক হয়ে যায়, এই শুষ্ক ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে প্রত্যহ খেজুর খান। এটি ত্বকের বলিরেখা নিয়ন্ত্রনেও সহায়ক। 

৬) ওজন নিয়ন্ত্রণে সহায়কঃ ওজন বাড়াতে বা কমাতে খেজুর বেশ সাহায্য করে। এতে থাকা শর্করা, প্রোটিন ও অন্যান্য ভিটামিন ওজন বৃ করতে কার্যকরী। মনে রাখবেন, শশা,খেজুর একসাথে খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে। 

You might also like!