Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

Health

10 months ago

Health Alert: লিভার বিকল হওয়ার আগে সতর্ক হোন! নিয়মিত খান এই প্রাকৃতিক ডিটক্স পানীয়

Liver health Tips
Liver health Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: লিভার শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। রোজকার জীবনে আমরা নানা রকম প্রক্রিয়াজাত খাবার, ভাজাভুজি, অতিরিক্ত তেল-ঝাল খাওয়ার ফলে লিভারে টক্সিন জমতে শুরু করে। এর ফলে ধীরে ধীরে লিভারের কর্মক্ষমতা কমে যায়। এই অবস্থায় প্রাকৃতিক উপায়ে লিভার পরিষ্কার ও সুস্থ রাখার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা।

লিভার খারাপ থাকলে শরীর ভাল থাকতে পারেনা। কারণ, এই একটি প্রত্যঙ্গ প্রতি মুহূর্তে নানা ধরনের দূষণ এবং বিষাক্ত পদার্থ থেকে মুক্ত করে চলেছে শরীরকে। সেই প্রক্রিয়ায় যদিও লিভারেরও ক্ষতি হচ্ছে। দূষিত পদার্থ জমছে লিভারের দেওয়ালে। ফ্যাটি লিভার তেমনই এক রোগ। এমসের একটি রিপোর্ট বলছে, ভারতে প্রতি তিন জন প্রাপ্তবয়স্কের মধ্যে এক জন ফ্যাটি লিভারে আক্রান্ত। খাদ্যাভ্যাস এবং অনিয়মিত জীবনযাপনই এর জন্য দায়ী। তবে চাইলে কিছু ভাল অভ্যাস গড়ে তুলে লিভারকে ভাল রাখাও যায়। এক পুষ্টিবিদ বলছেন, টানা এক মাস একটি পানীয় খেলে লিভার দূষণমুক্ত হবে। সুস্থও থাকবে। পুষ্টিবিদরমতে, একমাস নিয়মিত একটি বিশেষ ডিটক্স পানীয় খেলে লিভার অনেকটাই পরিষ্কার থাকে এবং কর্মক্ষমতাও বাড়ে।

ন্যাম নামের এক পুষ্টিবিদ ‘এনসিয়েন্ট ডাইজিন’ নামে সমাজমাধ্যমে একটি পরামর্শমূলক অ্যাকাউন্ট চালান। যেখানে তিনি ভাল থাকার নানা প্রাকৃতিক উপায় ভাগ করে নেন অনুগামীদের সঙ্গে। অভয় দেওল, রাধিকা আপ্তে, নার্গিস ফকরি-সহ বলিউডের বহু তারকাই রয়েছেন তাঁর অনুগামীর তালিকায়। ন্যাম জানিয়েছেন, তিনি নিজে প্রাকৃতিক ওষুধে নিজের লিভারের অসুখ সারিয়েছেন এবং এখন তিনি প্রকৃতি থেকে যাবতীয় ঔষধি সাধারণের কাছে পৌঁছে দেওয়ায় ব্রতী হয়েছেন। তেমনই এক ভিডিয়োয় তিনি লিভার পরিষ্কার রাখার এক ঔষধি পানীয়ের কথা বলেছেন। ন্যাম জানিয়েছেন, এক গাঁট মাপের কাঁচা হলুদের টুকরো, সমপরিমাণের আদার টুকরো এবং ৫-৭টি গোলমরিচের দানা একসঙ্গে থেঁতো করে ৭৫০ মিলিলিটার গরম জলে ভিজিয়ে রাখুন অন্তত ১৫ মিনিট। তার পরে সেই জল খালি পেটে খান। টানা ৩০ দিন এটি করলে লিভার দূষণমুক্ত হবে। পুষ্টিবিদ শ্রেয়া জানাচ্ছেন, লিভারকে দূষণমুক্ত করার জন্য এই পানীয় খাওয়ার পাশাপাশি খাবারেও নিয়ন্ত্রণ আনতে হবে। তিনি বলছেন, ‘‘এই ডিটক্সও খেলেন, আবার ফ্যাটজাতীয় খাবারদাবারও খেলেন, তা হলে কোনও কাজ কিন্তু হবে না।’’

লিভার সুস্থ থাকলে শরীর থাকবে চনমনে। তাই দৈনন্দিন জীবনে এই প্রাকৃতিক পানীয়টিকে জায়গা দিন। মাত্র একমাস নিয়মিত খেয়েই দেখুন পার্থক্য!

You might also like!