Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

European Championship: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ: জার্মান ঝড়ে উড়ে গেল স্কটল্যান্ড

European Championship: Scotland stormed by Germany
European Championship: Scotland stormed by Germany

 

কলকাতা, ১৫ জুন: দুর্দান্ত জয়ে শুরু হল তিন বারের চ্যাম্পিয়ন জার্মানির পথচলা। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শুক্রবার রাতে উদ্বোধনী ম্যাচটি ৫-১ গোলে জিতেছে তিনবারের ইউরোপ চ্যাম্পিয়নরা। তাদের গোলগুলো করেন ফ্লোরিয়ান ভিরৎজ, জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ, নিকলাস ফুয়েলখুগ ও এমরে কান।

প্রতিপক্ষ এমন আক্রমণাত্মক ফুটবল খেলবে তা যেন জানাই ছিল না স্কটল্যান্ডের। পুরো ম্যাচে ৮০ শতাংশের বেশি সময় পজেশন রেখে গোলের জন্য ২০টি শট নেয় জার্মানি, যার ১০টিই ছিল লক্ষ্যে।

অন্যদিকে স্কটিশরা একটিমাত্র শট নেয়। তাদের একমাত্র গোলটি আসে প্রতিপক্ষের আত্মঘাতী থেকে।

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দ্বিতীয় ম্যাচ আগামী বুধবার। হাঙ্গেরির মুখোমুখি হবে নাগেলসমানের দল।

You might also like!