Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

Indian Captain: দুশো ছক্কার অনন্য কীর্তি গড়লেন ভারত অধিনায়ক

The Indian captain made a unique achievement of two hundred sixes
The Indian captain made a unique achievement of two hundred sixes

 

কলকাতা, ২৫ জুন: ভারত অধিনায়ক সোমবার রাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্পর্শ করলেন দারুণ এক মাইলফলক। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুশো ছক্কার অনন্য কীর্তি গড়লেন তিনি।

তার নামের পাশে ১৯৫ ছক্কা নিয়ে সেন্ট লুসিয়ায় সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে নামেন রোহিত।বিশ্বকাপের সুপার এইটের এই ম্যাচে তৃতীয় ওভারে মিচেল স্টার্ককে ৪টি ছক্কা মেরে দুশোর দুয়ারে পৌঁছে যান তিনি। পঞ্চম ওভারে আরেক পেসার কামিন্সকে ওই ছক্কায় পৌঁছে যান কাঙ্ক্ষিত ঠিকানায়।

রোহিত মাইলফলক ছুঁলেন ১৪৯ ইনিংসে। ছক্কার তালিকায় তার ধারেকাছেও কেউ নেই। ১১৮ ইনিংসে ১৭৩ ছক্কা নিয়ে দুইয়ে আছেন অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে থাকা নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিল। এই দুজন ছাড়া দেড়শ ছক্কাও নেই আর কারও।

সব সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও রোহিতের, চলতি বিশ্বকাপেই ৬০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেন তিনি।


You might also like!