Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Metro project: মেট্রো প্রকল্পের জন্য কাটা যাবে না গাছে, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট!

Metro project (Symbolic Picture)
Metro project (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকায় গাছ কাটা হয়েছে জোকা-এসপ্ল্যানেড মেট্রো লাইনের জন্য। জোকা এবং মাঝেরহাট মেট্রো চললেও এই অংশের কাজ বাকি। প্রস্তাবিত প্রকল্পে জোকা থেকে এসপ্ল্যানেড ১৬.৭ কিলোমিটার দীর্ঘ পথের খিদিরপুর থেকে এসপ্ল্যানেড অংশ মাটির তলা দিয়ে করা হবে। এবার সেই মেট্রো প্রকল্প নিয়ে নিষেধাজ্ঞা দিল সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালতে পরের শুনানির আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে মেট্রোর প্রকল্পে গাছ কাটা যাবে না। শুক্রবার মেট্রোর প্রকল্পে গাছ কাটা সংক্রান্ত মামলায় রেল বিকাশ নিগম লিমিটেড এবং রাজ্য সরকারকে নোটিশ পাঠিয়েছেন বিচারপতি বিআর গাভাই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চ।

ময়দান সংলগ্ন এলাকায় মেট্রোর কাজের জন্য বড় সংখ্যায় অমূল্য গাছ পরপর কাটা হচ্ছে। বিষয়টিতে নিষেধেজ্ঞা চেয়ে এর আগে আবেদন জমা পড়ে কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় হাইকোর্টের ২০ জুনের রায়। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয় আবেদন।
বেঞ্চ এদিন মেট্রো রেলকে বলেছে, নির্মাণের অন্য কাজ এই এলাকায় চলতে পারে। কিন্তু পরের শুনানি পর্যন্ত গাছ কাটা যাবে না।

 

You might also like!