Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

kolkata

5 months ago

MLA Jiban Krishna Saha Arrested: লকআপে ছেলেকে দেখে তাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন জীবনকৃষ্ণ

Arrested Trinamool Congress MLA Jiban Krishna Saha
Arrested Trinamool Congress MLA Jiban Krishna Saha

 

কলকাতা, ৩০ আগস্ট: নাটকীয় মুহূর্ত ব্যাঙ্কশাল আদালতে। আদালত কক্ষে ঢুকে স্ত্রী ও ছেলেকে দেখে আবেগপ্রবণ জীবনকৃষ্ণ সাহা। নাবালক ছেলেকে দেখে ছেলের গাল টিপে আদর করেন বড়ঞার তৃণমূল বিধায়ক। কাঠগড়ায় দাঁড়িয়ে কিছুক্ষণ দেওয়ালের দিকে তাকিয়ে থাকেন। তারপর কান্নায় ভেঙে পড়েন তিনি। ৬ দিনের ইডি হেফাজত শেষে আজ ফের কোর্টে তোলা হয়েছিল মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। কোর্ট লকআপে ছেলেকে দেখেই তাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন জীবনকৃষ্ণ। আদালত তাকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আদালতে তোলার আগে এদিন বিধান নগর মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় তৃণমূল বিধায়কের। নবম-দশম নিয়োগে দুর্নীতির মামলায় গত সোমবার বাড়ি থেকে গ্রেফতার করা হয় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে।

You might also like!