Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

Festival and celebrations

1 year ago

Durga Puja 2024: আরজিকর কাণ্ডের জেরে অনুদান ফেরাল বেহালা চৌরাস্তার সবেদা বাগান ক্লাব!

Durga Puja 2024 (Symbolic Picture)
Durga Puja 2024 (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-সামনেই আসন্ন দুর্গাপুজো, হাতে গোনা আর মাত্র ২৭ দিন বাকি। কিন্তু আরজিকরের ঘটনার জেরে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে এখনও সামিল হতে পারছে না সাধারণ মানুষ। ধীরে ধীরে অনুদান ফেরাচ্ছে ক্লাবগুলি। প্রথমে কোননগরর একটি ক্লাবের মাধ্যমে এই যাত্রা শুরু হয়েছিল। সেই তালিকায় যুক্ত হয়েছে একাধিক ক্লাব। এবার সেই লম্বা তালিকায় যুক্ত হল আরও এক ক্লাব।

মণ্ডপে ঢাক-গান-ধুনুচি নাচ নয়, এবার পুজোয় আনন্দ নয়, দাবি একটাই বিচার চাই, এই দাবি তুলে অনুদান ফেরাল বেহালা চৌরাস্তার সবেদা বাগান ক্লাব। বেহালা চৌরাস্তার সবেদা বাগান ক্লাবের সিদ্ধান্ত, এবার পুজোতে কোনও ঢাক বাজানো হবে না। গান বাজবে না। সমস্ত আনন্দ থেকে বিরত থাকবে সবেদা বাগান পুজো কমিটি। তাঁদের স্পষ্ট বক্তব্য, শুধুমাত্র নিয়মরক্ষায় কোনও রকমে এবার পুজো করা হবে শুধু। এবার পুজোয় শুধুমাত্র একটাই দাবি, তিলোত্তমার খুনের বিচার চাই। আর তাই প্রতিবাদ হিসেবেই সরকারি ৮৫০০০ টাকা অনুদান প্রত্যাখ্যানের সিদ্ধান্ত ক্লাব কর্তৃপক্ষের।

You might also like!