Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

World Table Tennis: বিশ্ব টেবিল টেনিস: প্রথম ভারতীয় হিসেবে সৃজা আকুলা জিতলেন ডাবলসের খেতাব

World Table Tennis
World Table Tennis

 

লাগোস, ২৪ জুন : বর্তমান সময়ে ভারতীয় টেবিল টেনিস ও বিশ্ব টেবিল টেনিসে অন্যতম জনপ্রিয় একজন প্যাডলার সৃজা আকুলা। প্যারিস অলিম্পিক যাওয়ার আগে তিনি এক নজির তৈরি করেছেন। নাইজেরিয়ার লাগোসে রবিবার তিনি প্রথম ভারতীয় প্যাডলার হিসেবে ডব্লুটিটি আয়োজিত কন্টেন্ডারে সিঙ্গেলসের খেতাব জয়ের নজির গড়েছেন। সৃজার এই পারফরম্যান্স প্যারিস গেমসের আগে ভারতীয় প্যাডলারদের উৎসাহ জোগাবে।

লাগোসে ফাইনালে চিনের প্রতিভাবান প্যাডলার ডিঙ্গ ইজিকে ৪-১ গেমে হারিয়ে দিয়েছেন তিনি। তবে শুধু সিঙ্গেলস নয় ডাবলসের ফাইনালেও অর্চনা কামাথের সঙ্গে জুটি বেঁধে ডাবলসের খেতাবও জিতে এক ইতিহাস রচনা করেছেন তিনি।তারা ফাইনালে হারিয়ে দিয়েছেন স্বদেশীয় দিয়া চিতালে এবং অশ্বিনী ঘোরপাদে জুটিকে। খেলার ফল সৃজাদের পক্ষে ৩-০ (১১-৯,১১-৬,১২-১০)।


You might also like!