Entertainment

2 years ago

Zeenat Aman: দৃষ্টি শক্তি হারাতে বসেছিলেন জিনাত আমান! অস্ত্রোপচারের পর ভালো আছেন অভিনেত্রী

Zeenat Aman (File Picture)
Zeenat Aman (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইনস্টাগ্রামে স্বাস্থ্যের বিষয়ে একটি আপডেট দিলেন বর্ষীয়ান অভিনেত্রী জিনাত আমান। টোসিস রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তাঁর এই অবস্থা হয়েছিল আজ থেকে প্রায় ৪০ বছর আগে পাওয়া একটা আঘাতের জন্য। তিনি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লেখেন, 'আমার সঙ্গে একই ঘরে গত ৪০ বছর ধরেই একটা আস্ত হাতি থাকছিল। এখন সেই হাতিকে ঘর থেকে বের করার সময় এসেছে। আমার এমন একটা রোগ হয়েছিল, সেটার নাম টোসিস। এটা একটা আঘাত পাওয়ার করবে ছিল, সেই আঘাত থেকে আমার ডান চোখের আশেপাশের মাংসপেশি নষ্ট হয়ে যায়। সেটার জেরেই ক্রমশ আমার চোখের পাতা বন্ধ হয়ে আসছিল। কয়েক বছর আগে সেটা এমন আকার ধারণ করে যে আমার দেখতে অসুবিধা হচ্ছিল।' তাঁর এই চোখের অবস্থা বিনোদন জগতের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মূলত তাঁর চোখে এই আঘাত লেগেছিল প্রাক্তন স্বামী সঞ্জয় খানের সঙ্গে একটি ঝামেলার সময়। এই পোস্টে অভিনেত্রী আরও জানান গত ১৯ মে তিনি মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। যদিও প্রাথমিক ভাবে তাঁর মনে সন্দেহ ছিল অস্ত্রোপচার নিয়ে। তিনি ভীষণ ভয় পেয়েছিল। প্রায় এক ঘণ্টা ধরে তাঁর চোখে সেদিন অস্ত্রোপচার হয়েছিল। কিন্তু এখন তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

You might also like!